ফুটবল খেলতে পর্তুগাল যাচ্ছে ঠাকুরগাঁওয়ের মেয়ে কাকলী আক্তার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ জুন ২০২২
Find us in facebook
নিজের অদম্য শক্তি ও দক্ষতায় ঠাকুরগাঁওয়ের ভারত সীমান্তের রাণীশংকৈল উপজেলার অসচ্ছল পরিবারের মেয়ে কাকলী আক্তার ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে পর্তুগালে। তার এমন কৃতিত্বে পরিবারের পাশাপাশি খুশি উপজেলাবাসী ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
দরিদ্র পরিবারে জন্ম নিয়ে লেখাপড়ার পাশাপাশি ১২ বছর বয়স থেকে সীমান্তবর্তী রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমিতে খেলে কাকলী আক্তার। নিজের অদম্য শক্তিতে ফুটবলে পারদর্শী হয়ে ওঠে সে।
বাবা ভ্যানচালক, মায়ের চা-পানের দোকানের আয় দিয়ে ঠিকমতো চলে না সংসারের খরচ। তবে সেই অভাব-অনটন বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার খেলাধুলার পথে। নিয়মিত অনুশীলন এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছে এই তরুণ ফুটবলার।
ইউরোপে উন্নত প্রশিক্ষণের জন্য বঙ্গমাতা ও বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে এগারো জন করে মেয়ে, ছেলে বাছাই করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অসাধারণ দক্ষতা ও পারিপার্শ্বিক প্রতিকূলতাকে হার মানিয়ে সেখানে জায়গা করে নেয় ঠাকুরগাঁওয়ের কাকলী আক্তারও। প্রশিক্ষণের জন্য ছেলেদের পাঠানো হবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। আর কাকলীরা যাবে পর্তুগালে। তার এমন কৃতিত্বে পরিবারের পাশাপাশি খুশি উপজেলাবাসী ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
মেয়ের অর্জনে উচ্ছ্বসিত কাকলীর বাবা আবুল কাশেম ও মা বানেছা বেগম জানান, ছোট থেকেই কাকলী খেলায় মনোযোগী ছিল। লেখাপড়ার পাশাপাশি বল হাতে পেলেই খেলত। পরে স্থানীয় রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমিতে যোগ দেয়। অর্থসংকটের কারণে তাকে ভালো কাপড়, ভালো খাবার দিতে না পারলেও সে খেলায চালিয়েছে নিয়মিত। বর্তমানে সে পর্তুগাল যাবে। এটি অত্যন্ত আনন্দের বিষয়। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে সে আরও সাচ্ছন্দ্যে তার খেলা চালিয়ে যেতে পারবে।
প্রতিকূল পরিবেশে থেকেও এমন সুযোগ পেয়ে খুশি কাকলী। এই কিশোরী ফুটবলার বলে, ‘নানা সংকটের মধ্যে খেলা চালিয়ে যেতে হচ্ছে। খেলার ড্রেস, বুটসহ অর্থসংকট রয়েছে। তারপরও খুশি ভালো খেলে প্রশিক্ষণে যেতে পারছি পর্তুগালে।’
রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলাম জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখান থেকে আরও দক্ষ খেলোয়াড় তৈরি করা সম্ভব। সীমান্তের এ উপজেলায় ২০১৪ সালে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমিটি স্থাপিত হওয়ার পর জাতীয় দলে ৪ জন, বিকেএসপিতে ১৫ জন, আর্মিতে ৩ জন খেলার সুযোগ পেয়েছে।
- রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী
- পীরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় গৃহবধূ নিহত
- `শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার`
- ‘পঞ্চগড় থেকে মানসম্মত শিক্ষা অর্জনের নয়া যাত্রা হবে’
- রংপুরে নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল দুই বন্ধুর
- দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
- পার্কের মত স্কুল, আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
- রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: খালিদ মাহমুদ চৌধুরী
- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- সাকিবের বেটউইনার কাণ্ড, ফেসবুকে যা বললেন শিশির
- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্প-কারখানায় এলাকাভেদে সাপ্তাহিক ছুটি
- তারেকের লুটপাট নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
- বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
- রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোকে হস্তক্ষেপের আহ্বান
- প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ`
- বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গম রফতানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
- আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
- চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
- জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি
- তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা তুলে ধরতে মন্ত্রণালয়কে নির্দেশ
- প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান
- জুমার দিন যে তিন ভুল করবেন না
- পালাব না, প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব: সেতুমন্ত্রী
- রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আনছে বাংলাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইলো মন্ত্রিসভা
- জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু ২৮ আগস্ট
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: নৌপ্রতিমন্ত্রী
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়



