আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২
Find us in facebook
বিভিন্ন ইস্যুতে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ মতভেদ বেশ পুরোনো। এবার আন্দোলন নিয়ে শুরু হয়েছে মতভেদ। বিএনপির একটি অংশ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরুর পক্ষে। তবে এতে অপর একটি পক্ষের রয়েছে অসম্মতি।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে বিএনপির একাংশ। এই অংশের নেতারা মনে করছেন, আন্দোলন করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে তাদের কাছে।
অপরদিকে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আন্দোলনের পক্ষে নন। আর তার অসম্মতির কারণে এ আন্দোলন নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনসহ বেশকিছু নেতা মনে করছেন, আন্দোলনের এখনই সময়। কিন্তু মির্জা ফখরুল মনে করছেন, এখন আন্দোলন করার কোনো বাস্তব ইস্যু নেই। এছাড়া জনগণও এটিকে ভালোভাবে নেবে না। তাই মির্জা ফখরুল চান না এ সময়ে বড় কোনো আন্দোলন হোক।
এছাড়া বিএনপির একাধিক সিনিয়র নেতা মনে করছেন, বিএনপি এখনো সাংগঠনিকভাবে পূর্ণাঙ্গ নয়। দলের সাংগঠনিক দুর্বলতার কারণে আন্দোলন গড়ার মতো যথেষ্ট শক্তিও নেই দলটির।
মির্জা ফখরুল বিএনপির একাধিক নেতাকে বলেছেন, খালেদা জিয়ার মুক্তির একটা চেষ্টা চলছে। এ মুহূর্তে আন্দোলন হলে তার মুক্তি অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে।
এছাড়া যৌক্তিক কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। দেশের মানুষ এরই মধ্যে বিষয়টি মেনেও নিয়েছে। অতএব, এ সময় যদি আন্দোলন করা হয়, তাহলে সেই আন্দোলনে জনগণ সায় দেবে না; বরং তাদের বিরক্তির কারণ হতে পারে বলেও মনে করেন বিএনপির একটি বড় অংশ।
- ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
- নীলফামারীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত
- রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে এক যুবকের মৃত্যু
- শূন্যরেখায় দাঁড়িয়ে দূর থেকে স্বজনদের দেখলেন তারা
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- বর্ষসেরা কোচ ঠাকুরগাঁওয়ের রাহাত
- মণ্ডপে মণ্ডপে সিঁদুরের ছোঁয়ায় রঙিন ভক্তরা
- প্রতিবন্ধী স্মৃতির মুখে হাসি ফোটালেন পুলিশ কর্মকর্তা
- গ্যাস পেতে যাচ্ছে রংপুর-নীলফামারীবাসী
- রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক
- নতুন প্রধান পেল ৮ সরকারি দপ্তর
- খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে নেই বাংলাদেশ
- সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
- প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৫৮ হাজার শিক্ষক
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
- টানেল সড়কে দৃশ্যমান ৫ কিলোমিটার
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- আমরা সকলে মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করব- আইজিপি
- শেখ হাসিনা আছেন বলেই গণতন্ত্রের সুবাতাস বইছে: কাদের
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
- আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- শুক্রবার থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ
- প্রধানমন্ত্রী নভেম্বরে টোকিও সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
- মিয়ানমার প্রতিনিয়ত বিরক্ত করলে ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী
- সাম্প্রদায়িক শক্তি নির্মূলে একযোগে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
- মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব
- ইউজিসির এপিএ মূল্যায়নের স্কোরিংয়ে হাবিপ্রবির দৃশ্যমান উন্নতি
- জনগণের দ্বারপ্রান্তে সেবা নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী
- জাতিসংঘ ভবনে সেমিনারে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী



