প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারিতে খুশি ঠাকুরগাঁওবাসী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ জুন ২০২২
Find us in facebook
করোনা মহামারি ও বিভিন্ন কারণে কয়েক দফায় পেছানোর পর সপ্তাহব্যাপী শুরু হয়েছে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’। সপ্তাহব্যাপী এ শুমারি চলবে ১৫ থেকে ২১ জুন পর্যন্ত। এটি দেশের ষষ্ঠ জনশুমারি। দেশের মোট জনসংখ্যা কতো তা জানতেই মূলত রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল, বাসস্ট্যান্ডসহ ভাসমান মানুষ গণনাসহ তাদের সম্পর্কে জনমিতিক, আর্থ-সামাজিক ও বাসগৃহসংক্রান্ত তথ্য সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে জনশুমারি।
তবে এবারের শুমারিতে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ৩৫টি তথ্য দেওয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করা যাচ্ছে। শুমারিতে ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউ (সিএপিআই) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সহজে ও সুনির্দিষ্টভাবে শুমারির গণনা ও একাধিকবার গণনা না হওয়ার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও গুগলে সমন্বয় করে ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
ডিজিটাল এ শুমারি বাস্তবায়নে সারাদেশে একযোগে তথ্য সংগ্রহের জন্য ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট ব্যবহার হচ্ছে। এ ছাড়া মাঠ পর্যায়ে সংগৃহীত তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর কালিয়াকৈরে স্থাপিত বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের টায়ার আইভি সিকিউরিটি সমৃদ্ধ ডেটা সেন্টা ব্যবহার করা হচ্ছে। মাঠপর্যায় থেকে বিডিসিসিএল হয়ে বিবিএস সার্ভারে আসার পূর্ব পর্যন্ত সংগৃহীত সব তথ্যের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হচ্ছে।
প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারিতে আনন্দের হাসি ফুটেছে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের। স্বল্প সময়ের মধ্যে পরিবারের সব তথ্য দিতে পেরে ভোগান্তি বিহীন জনশুমারিকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অপরদিকে স্বল্প সময়ে অনেক পরিবারের তথ্য সংগ্রহ করতে পেরে কাজে মনযোগ বেড়েছে শুমারিকর্মীদের।
তথ্য প্রদান করার পর ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়ার বাসিন্দা আব্বাস আলী বলেন, প্রথমবারেরমতো ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জনশুমারি হচ্ছে। এত অল্প সময়ে সব তথ্যগুলো দিতে পারব ভাবতে পারিনি। পরিবারের সবার তথ্য অল্প সময়ের মধ্যেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই সংগ্রহ করে নিলেন তারা।
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মোতালেব বলেন, এর আগে কয়েকবার জনশুমারিতে তথ্য দিয়েছি। তথ্যগুলোতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগে যেত। আর নানা ধরনের কাগজ লাগত। আজকে মাত্র কয়েক মিনিটে সব ধরনের তথ্য দিয়ে দিলাম। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই।
তথ্য সংগ্রহকারী শুমারিকর্মী মীর রুহুল আমিন বলেন, ডিজিটাল পদ্ধতিতে আমরা তথ্য সংগ্রহ করছি। কোনো প্রকার ভোগান্তি ও ঝামেলা ছাড়াই স্বল্প সময়ের মধ্যে সব তথ্য অন্তভূক্ত করতে পারছি। এতে সাধারণ মানুষের কোনো সমস্যা হচ্ছে না। আমরাও কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি।
আরেক শুমারিকর্মী সাদিয়া আক্তার বলেন, জনশুমারি করার আগে আমরা প্রশিক্ষণ নিয়েছি। কীভাবে ডিজিটাল ডিভাইসে তথ্য যুক্ত করব তা শেখানো হয়েছে। এবার খুব সহজে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে স্বল্প সময়ে তথ্য যোগ করতে পারছি।
ঠাকুরগাঁও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মো. রব্বানী বলেন, চলমান জনশুমারিতে ঠাকুরগাঁও জেলায় আমাদের ৩৪৭৮টি ডিভাইস ব্যবহার করা হচ্ছে। পুরো জেলাজুড়ে আমাদের ৩৪৭৮ জন শুমারিকর্মী, ৬০৪ জন সুপারভাইজার ও ৩৫ জন জোনাল অফিসার কাজ করছেন।
এবারই প্রথম ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জনশুমারি হচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে করে শুমারিকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।
- রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী
- পীরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় গৃহবধূ নিহত
- `শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার`
- ‘পঞ্চগড় থেকে মানসম্মত শিক্ষা অর্জনের নয়া যাত্রা হবে’
- রংপুরে নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল দুই বন্ধুর
- দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
- পার্কের মত স্কুল, আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
- রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: খালিদ মাহমুদ চৌধুরী
- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- সাকিবের বেটউইনার কাণ্ড, ফেসবুকে যা বললেন শিশির
- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্প-কারখানায় এলাকাভেদে সাপ্তাহিক ছুটি
- তারেকের লুটপাট নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
- বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
- রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোকে হস্তক্ষেপের আহ্বান
- প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ`
- বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গম রফতানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
- আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
- চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
- জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি
- তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা তুলে ধরতে মন্ত্রণালয়কে নির্দেশ
- প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান
- জুমার দিন যে তিন ভুল করবেন না
- পালাব না, প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব: সেতুমন্ত্রী
- রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আনছে বাংলাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইলো মন্ত্রিসভা
- জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু ২৮ আগস্ট
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: নৌপ্রতিমন্ত্রী
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়



