বাবা ভ্যানচালক, মা বেচেন চা, মেয়ে যাচ্ছেন পর্তুগাল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ জুন ২০২২
Find us in facebook
‘মেয়ে মাইনসের (মানুষের) কিসের ফুটবল খেলা। তাও আবার ছোট প্যান্ট আর গেন্জি পরিয়া। লাজ লজ্জা সব উঠে গেল। কী যুগ আসিল সব ভূলে গেল মাইলা (মেয়ে)। এই রকম সমাজের নানান জনের নানা কটু কথা প্রতিনিয়ত শুনার লাগতো।’ সঙ্গে আড় চোখে মানুষের তাকানো, আড়ালের কটু কথা। ‘কেউ কেউ আবার মুখের সামনেই-কি দরকার মেয়ে হয়ে ফুটবল খেলার’ -এভাবে বলে বিব্রত অবস্থায় ফেলে দিত। মানুষের যেন নিত্য দিনের কাজ হয়ে দাঁড়িয়েছিল এটি। তবে থেমে থাকেননি। মানুষের কটু কথা থামাতে পারেনি সফলতার পথচলা।
ভালো খবর হল কিছুদিন আগেও যারা কটু কথা বলতো তাদের কথার ধরনের পরিবর্তন হয়েছে। যারা বলেছিল তারাই এখন নিজের সন্তানদের মেয়ে ফুটবলার বানানোর স্বপ্ন দেখছেন। একসময় যারা অপমান করতো তারা এখন আসেন পরামর্শ নেওয়ার জন্য। কিভাবে তার মত নিজের মেয়েও ফুটবলার হতে পারে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির সদস্য কাকলী আক্তার দেশের গন্ডি পেরিয়ে বাইরের দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। তিনমাস ফুটবল প্রশিক্ষণের জন্য পর্তুগাল যাচ্ছে কাকলী। এ নিয়ে এলাকাজুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
উপজেলার রাণীশংকৈল পৌরসভার ৮নং ওয়ার্ডের আবুল কাশেম ও বানেসার মেয়ে কাকলী আক্তার (১৬)। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট।
নিজস্ব বসতভিটা ছাড়া আবাদি কোন জমি নেই কাকলীদের। ঋণের টাকায় একটি ভ্যান কেনেন তার বাবা। সেই ভ্যান চালিয়ে যা আয় হত তা দিয়েই চলতো ভরণপোষণ। আয়ের তুলনায় পরিবারের চাহিদা বেশি থাকতো তাদের। তবে কিছুই করার ছিল না। উপার্জন আসার কোনো রাস্তা ছিল না তাদের। যা হত কষ্ট করে নিজের সংসার চালিয়ে নিতেন কাকলীর মা বানেসা।
দিন আসতো দিন যেত অভাব যেন দূর হতো না তাদের। মাঝখানে কাকলীর বাবা দ্বিতীয় বিয়ে করে ফেলেন। যেন আকাশ ভেঙে পরলো তার মায়ের ওপর। এত বড় সংসার কিভাবে চলবে। অভাব আর অশান্তি দুটোই যুক্ত হলো জীবনে৷ তবে বাস্তবতাকে মেনে নিতে সংকোচ বোধ করেননি তার মা। নিজের কাছে জমানো কিছু টাকা দিয়ে শুরু করেন চা বিক্রি। রাস্তার ধারে ছোট একটি দোকানে চা বিক্রি করেই পরিবার ও কাকলীর অর্থের যোগান দিয়েছেন তিনি।
কয়েক বছর পর কাকলীর বাবা নিজ ভূল বুঝতে পরে দ্বিতীয় সংসার ছেরে আবার ফিরে আসেন তাদের কাছে। পরে সব মেনে নিয়ে আবার সংসার চলা শুরু হয় তাদের৷ বর্তমানে অসুস্থ বয়োবৃদ্ধ বাবা চালান ভ্যান আর মা করে যাচ্ছেন চা বিক্রি। তবে মেয়ের দেশের বাইরে যাওয়ার কথা যেন সব কষ্ট ভূলিয়ে রেখেছে তাদের পরিবারকে।
কাকলীর মা বানেসা বলেন, ‘মেয়েডা আমার ফুটবল খেলে। নানান জনে নানা ধরনের খারাপ কথা কহে। খারাপ লাগিলেও মেয়েডা কান্নাকাটি করতো আবার যাইতো খেলতে। নিজস্ব থাকবার জায়গা ছাড়া আর আমাদের কিছু নাই৷ স্বামী ভ্যান চালায় আর আমি চা বিক্রি করি। এখন আমার মেয়েডা বাইরের দেশত যাচ্ছে এটা গর্বের বিষয়। সবাই দোয়া করবেন তার জন্য।’
কাকলীর বাবা আবুল কাশেম বলেন, ‘আমি দিনমজুরি করে সংসার চালাতাম৷ পরে একটা ভ্যান নিয়ে ভ্যান চালানো শুরু করি। এখনো ভ্যান চালিয়ে সংসার চালায়। আর কাকলীর মা চা বিক্রি করে। আমি বয়সের কারণে নানারোগে ভুগি। পায়ের সমস্যা লেগেই আছে। মেয়েটা পর্তুগাল যাচ্ছে প্রশিক্ষণে এটি আমার কাছে অনেক আনন্দের। যেখানে যাই সেখানকার লোকজন খোঁজখবর নেই। চা খাওয়ায় আর কাকলীর গল্প করে। তখন বুকটা ভরে উঠে। আমার মেয়ের জন্য সকলে দোয়া রাখবেন।’
কাকলী আক্তার বলেন, স্কুল পর্যায়ে যে বঙ্গমাতা ফুটবল খেলাগুলো হত সেখান থেকেই আমার শুরু৷ পরে আমার এক স্যার বললেন আমি ফুটবলার হবো কি না। আমি বলেছিলাম যদি ভালো সুযোগ পাওয়া যায় তাহলে হবো। পরে তিনি আমাকে রাঙাটুঙ্গিতে যোগাযোগ করিয়ে দেন। আমি বাবা মাকে বিষয়টি বলি। তারা আমাকে সহযোগিতা করেছেন এবং ফুটবল কিনে দিয়েছেন। এখন দেশের বাইরে যাচ্ছি আরো উন্নত প্রশিক্ষণের জন্য। এটি আসলে অনেক বড় আনন্দের খবর আমার কাছে৷ তবে এ আনন্দের পেছনে অনেক পরিশ্রম রয়েছে। মেয়ে হিসেবে ফুটবল খেলতে এসে নানা ধরনের কটু কথা শুনতে হয়েছে।’
এ প্রসঙ্গে রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলাম বলেন, ‘অনুর্ধ-১৭ জাতীয় চাম্পিয়ানশীপ যারা হয়েছে তারা বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ১১ জন ছেলে ব্রাজিলে ও ১১ জন মেয়ে পর্তুগালে ফুটবল প্রশিক্ষণের জন্য যাচ্ছে৷ বেষ্ট এগারোর মধ্যে আমাদের ঠাকুরগাঁও জেলা থেকে একজন নির্বাচিত হয়েছেন৷ সে রাঙাটুঙ্গির মহিলা ফুটবলার কাকলী। সে নিম্নবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা বয়োবৃদ্ধ মানুষ। যদি বয়সের ভাড়ে ভ্যান ঠিকমতো চালাতে পারেননা। কিন্তু সেটিই একমাত্র আয়ের উৎস তাদের। আর তার মা নিজেই চা বিক্রি করেন।’
এমন খুশির খবর শুনে রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার পৌরসভার এক হতদরিদ্র পরিবারের সন্তান কাকলী৷ তার বাবার চেয়ে তার মা তাদের পরিবারের ভরণপোষণ চালাতো। কাকলীর মা চা বিক্রি করে তাদের সংসারের খরচ চালিয়েছে। আজ ও ফুটবলের উচ্চ প্রশিক্ষণের জন্য পর্তুগাল যাচ্ছে। এটি আমাদের পৌরসভার জন্য একটি খুশির খবর।’
- রুয়েট, কুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন সেই কলেজের ৩৫ শিক্ষার্থী
- পীরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় গৃহবধূ নিহত
- `শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার`
- ‘পঞ্চগড় থেকে মানসম্মত শিক্ষা অর্জনের নয়া যাত্রা হবে’
- রংপুরে নিখোঁজের ১২ দিন পর সন্ধান মিলল দুই বন্ধুর
- দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
- পার্কের মত স্কুল, আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের
- রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সভা
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: খালিদ মাহমুদ চৌধুরী
- তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- সাকিবের বেটউইনার কাণ্ড, ফেসবুকে যা বললেন শিশির
- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্প-কারখানায় এলাকাভেদে সাপ্তাহিক ছুটি
- তারেকের লুটপাট নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
- বলিউডের আইটেম গার্ল নোরা কেন ঢাকায় আসছেন?
- রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সংস্থাগুলোকে হস্তক্ষেপের আহ্বান
- প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ`
- বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ গম রফতানির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া
- আন্দোলন নিয়ে বিএনপিতে মতভেদ
- চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাব প্রত্যাখ্যান করল তাইওয়ান
- জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: আইজিপি
- তেলের দাম বৃদ্ধির ব্যাখ্যা তুলে ধরতে মন্ত্রণালয়কে নির্দেশ
- প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান
- জুমার দিন যে তিন ভুল করবেন না
- পালাব না, প্রয়োজনে দেশের মাটিতে জেলে যাব: সেতুমন্ত্রী
- রাশিয়া থেকে ৩ লাখ মেট্রিক টন গম আনছে বাংলাদেশ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা চাইলো মন্ত্রিসভা
- জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু ২৮ আগস্ট
- বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি: নৌপ্রতিমন্ত্রী
- দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটির বেশি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়



