ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

লকডাউনে বিয়ের আয়োজন করায় জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

কঠোর বিধি-নিষেধকে অমান্য করে বিয়ের আয়োজন করায় লালমনিরহাটের আদিতমারীতে আয়োজকের জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকায় এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, করোনার সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে আগামী ০৫ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করে কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার। লকডাউনে বিবাহসহ সব সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকার নূর আলম সরকারের এ বিধি-নিষেধ অমান্য করে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন। আয়োজনে শত শত মানুষের আপ্যায়ন চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জনসমাবেশ ভেঙে দেওয়াসহ আয়োজকের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Place your advertisement here
Place your advertisement here