• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামে রোববার দুপুরে পুকুর থেকে শুভ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবক ওই ইউনিয়নের বাগদা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে বটতলা গ্রামে পুকুরে একটি লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে। তার মুখে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলার রৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটাজি বলেন,  শুভ একজন মানসিক প্রতিবন্ধী ও দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। নিজেই হয়তো পুকুরের ধারে গিয়ে পানিতে পড়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার লাশ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here