• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

Find us in facebook

রংপুর-বদরগঞ্জ সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জেনারুল ইসলাম (৩৫) নামে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকেলের দিকে দুর্ঘটনাটি সড়কের সুলতানের মোড় এলাকায়। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মারা যান। 

জেনারুল ইসলাম বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ।

জানা যায়, 'আল মাসুদ' নামে যাত্রীবাহী বাসটি পার্বতীপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রংপুর থেকে বদরগঞ্জগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক জেনারুলসহ অন্তত ১০ জন বাসযাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেনারুল ইসলাম মারা যান।

বদরগঞ্জ লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থায় জেনারুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

Place your advertisement here
Place your advertisement here