পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চামড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১
Find us in facebook
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে লবণ সরবরাহ থাকায় এবার কোনো চামড়া নষ্ট হয়নি। রোববার শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জেলা, বিভাগ ও মন্ত্রণালয়ের সমন্বয়ে মাঠ পর্যায়ে মনিটরিং ও টিমওয়ার্কের কারণে চামড়া সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের চামড়া ব্যবস্থাপনায় এবার সুফল এসেছে। এবার প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম ব্যাপকভাবে চালানো হয়েছে। এর ফলে আমরা কোরবানির চামড়া ব্যবস্থাপনার সুফল পেয়েছি।
শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্প দেশের অন্যতম একটি রফতানিমুখী ও বহুমুখী সম্ভাবনাময় খাত। চামড়া শিল্পের অধিকাংশ কাঁচামাল (কাঁচা চামড়া) কোরবানির সময় সংগ্রহ করা হয়। আমাদের সরকার এ খাতের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের এবং দফতর ও সংস্থাগুলোর প্রস্তুতি ও সার্বিক তত্ত্বাবধায়নে কারণে এবারের কোরবানির চামড়া নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা তৈরি হয়নি। লবণ দিয়ে যথাসময়ে ও যথাযথ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরো বলেন, করোনা মহামারির মধ্যেও শিল্প মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিল্পখাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা প্রতিপালন করে সুস্থ থাকতে হবে এবং সচেতন হতে হবে।
অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. গোলাম ইয়াহিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়াত্ত্ব কর্পোরেশন) শিবনাথ রায়, বিসিআইসি চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক, বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনডিসি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর ও সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তারা।
- দেবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আবু বকর
- বিদায় নিলেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার শামীমা সুলতানা
- কুড়িগ্রামে নদ-নদীর তীরে মাঠজুড়ে শুধু সাদা কাশফুলের সমারোহ
- পাটের ভালো ফলনের সঙ্গে ন্যায্যমূল্য পাওয়ায় খুশি রংপুরের চাষিরা
- সৈয়দপুরে বিমানের ফ্রি এসি বাস প্লেনে চলাচলের আগ্রহ বাড়িয়েছে
- নীলফামারীর পূজা মণ্ডপগুলোতে উৎসবের আমেজ
- সিসি ফুটেজে চোর শনাক্ত: ডোমারে চুরি যাওয়া মালামাল উদ্ধার
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


