• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

Find us in facebook

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের একটি বাসার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে পোস্ট অফিস সংলগ্ন নুরুল আমিনের বাসার গেট থেকে এসব পেট্রোল বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। 

বাসার মালিক নুরুল আমিন জানান, সকালে হঠাৎ করে বাসার গেটের সামনে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দেখতে পান। এর ভেতরে দুটি বোতল দেখে সন্দেহ হয় তার। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা জানান, বোতল দুটিতে পেট্রোল ছিলো না। তবে বোতলের মুখ পর্যন্ত লম্বা কাপড় ছিল। এছাড়া কালো টেপ ও তার দিয়ে প্যাঁচানো তিনটি ককটেল সদৃশ বস্তুও ছিল পলিথিনে। উদ্ধারের পর সেগুলো প্রাথমিকভাবে পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়। এগুলো বোম বা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরীক্ষার জন্য বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে মানুষের মধ্যে আতস্ক ছড়াতেই রাতের আঁধারে এসব কেউ ফেলে গেছে। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here