অপরূপ সাজে সেজেছে রংপুরের কাউনিয়ার পদ্ম বিল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২
Find us in facebook
প্রকৃতির নিয়মে আরও একদিন আছে বর্ষাকাল। অপরূপ সাজে সেজেছে রংপুরের কাউনিয়ার পদ্ম বিল। অনিন্দ্য সৌন্দর্যের কারণে পদ্মকে জলজ ফুলের রানি বলা হয়ে থাকে। এসব ফুল সাড়া ফেলেছে দর্শনার্থীদের মধ্যে। প্রতিদিনই রংপুর–কুড়িগ্রাম সড়কে ছুটে চলা যানবাহনের বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ঘুড়ে ঘুরে উপভোগ করছেন এমন অপরূপ সৌন্দর্য। এসব পদ্মফুলের দেখা মিলেছে জেলার কাউনিয়া উপজেলার বেতানি পদ্ম বিলে।
অনেক বছর ধরে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এখানকার পদ্মফুল। ফুল দেখার উদ্দেশে রংপুরসহ আশেপাশের কয়েক উপজেলার মানুষ এ বিলে ঘুরতে আসেন। পদ্ম বিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিছু সময়ের জন্য হারিয়ে যান প্রকৃতির মাঝে।
কাউনিয়া উপজেলার বালাপাড়া ও শহীদবাগ ইউনিয়নের রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে অবস্থিত বেতানির বিল। রংপুর জেলা শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এবিল ইতোমধ্যে পদ্মবিল হিসেবে পরিচিতি পেয়েছে। বিলের অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে থাকে প্রতি বছরই।পুরো বিল গোলাপী আর সাদা রঙের পদ্মফুলে ভরে ওঠে। এযেন বিধাতার এক অপরূপ সৃষ্টি, যা দেখলে যে কারো মন জুড়িয়ে যায়।
পদ্ম বিলের সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা এখানে আসেন। যে যার মতো করে বিলের সৌন্দর্য উপভোগ করেন আর ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখেন। বাংলা বছরের আষাঢ় থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত বেতানির পদ্ম বিলে ফুল থাকে।
পদ্ম বিলের সৌন্দর্য উপভোগ করতে আসা সাইফুল ইসলাম বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পরিবার-পরিজনের সঙ্গে পদ্ম বিল ঘুরতে আসি। এ বিলের সৌন্দর্য দেখার মতো। এখানে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায়।
পদ্মফুল বিক্রেতা স্থানীয় দুই শিশু আদর ও মুক্তা বলে, আমরা প্রতিদিন দুইশত থেকে পাঁচশত টাকার ফুল বিক্রি করি। এই ফুল ফুটলে আমাদের দিন ভালো যায়। আমাদের স্কুলের খাতা, কলম, জামাকাপড় কিনতে সুবিধা হয়।
পদ্ম বিল পাড়ের একজন বাসিন্দা আ. সালাম বলেন, বিভিন্ন জেলা থেকে মানুষ পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। রাস্তায় দাঁড়িয়ে থেকে উপভোগ করেন পদ্মবিলের অপরূপ সৌন্দর্য।
- ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
- নীলফামারীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত
- রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে এক যুবকের মৃত্যু
- শূন্যরেখায় দাঁড়িয়ে দূর থেকে স্বজনদের দেখলেন তারা
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- বর্ষসেরা কোচ ঠাকুরগাঁওয়ের রাহাত
- মণ্ডপে মণ্ডপে সিঁদুরের ছোঁয়ায় রঙিন ভক্তরা
- প্রতিবন্ধী স্মৃতির মুখে হাসি ফোটালেন পুলিশ কর্মকর্তা
- গ্যাস পেতে যাচ্ছে রংপুর-নীলফামারীবাসী
- রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক
- নতুন প্রধান পেল ৮ সরকারি দপ্তর
- খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে নেই বাংলাদেশ
- সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
- প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৫৮ হাজার শিক্ষক
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
- টানেল সড়কে দৃশ্যমান ৫ কিলোমিটার
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- আমরা সকলে মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করব- আইজিপি
- শেখ হাসিনা আছেন বলেই গণতন্ত্রের সুবাতাস বইছে: কাদের
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
- আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- শুক্রবার থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ
- প্রধানমন্ত্রী নভেম্বরে টোকিও সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
- মিয়ানমার প্রতিনিয়ত বিরক্ত করলে ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী
- সাম্প্রদায়িক শক্তি নির্মূলে একযোগে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
- মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব
- ইউজিসির এপিএ মূল্যায়নের স্কোরিংয়ে হাবিপ্রবির দৃশ্যমান উন্নতি
- জনগণের দ্বারপ্রান্তে সেবা নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী
- জাতিসংঘ ভবনে সেমিনারে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী



