কাউনিয়ায় মাল্টা চাষে স্কুল শিক্ষকের সাফল্য
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ জুন ২০২১
Find us in facebook
বাড়ির পাশে অনাবাদি জমিতে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার দক্ষিণ ধর্মেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন।
বর্তমানে তার বাগানের এখন ঝুলছে শত শত মাল্টা। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। স্কুলের সঙ্গে রয়েছে শিক্ষক মোফাজ্জল হোসেনের বাড়ি। তার বাড়ির পেছনে পতিত অনাবাদি জমিতে গড়ে তুলেছেন মাল্টা বাগান।
তিনি জানান, ছেলের জন্য বাজারে মাল্টা কিনতে গিয়ে দাম বেশি দেখে বাড়িতে এসে মাল্টার বাগান করার পরিকল্পনা করেন। এরপর ২০১৭ সালের বাড়ির পাশে অনাবাদি ১৬ শতাংশ জমিতে উন্নত জাতের ৩৬ টি মাল্টার চারা রোপণ করেন। তিন বছর পরিচর্যা করার পর ২২টি গাছে ফল আসে। এই বছর সব গাছেই ফল এসেছে। এক একটি গাছে ২০০ থেকে ২৫০ টি করে মালটা ধরেছে। কিছুদিন পরই গাছে মাল্টা পাকতে শুরু করবে। এ বছর নিজের বাগানে বাকল দিয়ে গ্রাফটিং করে প্রায় তিন শতাধিক মাল্টা চারা উৎপাদন করেন। আর এসব মাল্টার চারা তার অনাবাদি ৬০ শতাংশ জমিতে চারা রোপণ করবেন।
প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন জানান, মাল্টা গাছের চারা রোপণের দুই বছরের মধ্যে ফলন দিতে শুরু করে। তিন বছর পর একটি গাছে পূর্ণাঙ্গভাবে ফল ধরা শুরু করে। প্রতি মৌসুমে এক একটি গাছে ৩৫০ থেকে ৪০০টি করে মাল্টা ধরে। গত বছর তিনি ২২ টি গাছের মাল্টা আত্মীয়স্বজন, প্রতিবেশীদের বিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার মাল্টা বিক্রি করেছেন। এ বছর মাল্টা বিক্রি করে প্রায় এক থেকে সোয়া লাখ টাকা আয় করবেন বলে জানান। তার মাল্টার বাগান দেখে এলাকার অনেকেই মাল্টাবাগান করার আগ্রহ প্রকাশ করেছেন।
মোফাজ্জল হোসেনের স্ত্রী রাসনা বেগম জানান, গত তিন বছর ধরে শিক্ষকতার পাশাপাশি মাল্টার বাগান পরিচর্যা করে আসছেন। তাদের দুই ছেলের নামে মোফাজ্জল তার বাগানের নাম রেখেছেন ‘রাশেদ-রাতুল মাল্টা গার্ডেন’।
এলাকাবাসী মোস্তাফিজার রহমান জানান, মোফাজ্জল মাস্টারের মাল্টা চাষ দেখে এলাকার অনেকেই মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তার অভিযোগ কৃষি বিভাগ থেকে মাল্টা চাষে কোনো পরামর্শ পাওয়া যায় না। পরামর্শ পেলে এলাকার অনেকেই মাল্টা চাষ করতেন। একই কথা জানালের এলাকার একাধিক আগ্রহী মাল্টা চাষি।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভিন বলেন, উঁচু সমতল ভূমির দোআঁশ মাটি মাল্টা চাষের জন্য বেশ উপযোগী। মাাল্টা চাষে সার, পোকামাকড় দমনে বিলাইনাশক ব্যবহার ও সঠিক পরিচর্যা করলে মাল্টার ফলন ভালো পাওয়া যায়।
কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভিন বলেন, উঁচু সমতল ভূমির দোআঁশ মাটি মাল্টা চাষের জন্য বেশ উপযোগী। প্রাকৃতিক সার, পোকামাকড় দমনে বিশেষ উপায়ে তৈরি বালাইনাশক ব্যবহার ও সঠিক পরিচর্যা করলে মাল্টার ফলন ভালো পাওয়া যায়। উপজেলায় বেশ কয়েকজন নিজ উদ্যোগে মাল্টা বাগান করেছেন। তারা ভালো সুফলও পেয়েছেন।
কৃষি কর্মকর্তা বলেন, ছোট আকারে মাল্টা বাগান করতে প্রায় ২৫ শতাংশ জমি লাগে। কৃষকেরা মাল্টা চাষে আগ্রহ প্রকাশ করলে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো এবং এর প্রকল্প নিয়ে আসার চেষ্ঠা করা হবে।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



