রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২
Find us in facebook
রাশিয়ার কাছ থেকে কোন উপায়ে সরাসরি জ্বালানি তেল কেনা যায়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষ কষ্টে আছে। এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারত ও অন্যান্য রাষ্ট্র রাশিয়ার কাছ থেকে সরাসরি তেল কিনছে। তাহলে আমরা কিনতে পারি কিনা সেটা দেখতে হবে। এর জন্য রাশিয়ার সঙ্গে কথা বলে উপায় খুঁজে বের করতে হবে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম শামসুল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
পরিকল্পনামন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার কাছে থেকে সরাসরি জ্বালানি তেল কেনার ব্যাপারে প্রধানমন্ত্রী উপায় খুঁজে বের করার কথা বলেছেন। রাশিয়া বলছে তারা কারেন্সি সোয়াপে যাবে। আমাদের হয়তো রাশিয়ার সঙ্গে কথাবার্তা বলে একটা পদ্ধতি বের করতে হবে।
তিনি বলেন, রাশিয়ার নিজস্ব মুদ্রা হলো রুবল। সে দেশের সঙ্গে কারেন্সি সোয়াপ ব্যবস্থাপনায় গেলে রুবল এবং টাকার মাধ্যমে আমদানি-রফতানি লেনদেন সম্পন্ন করা যাবে।
এম এ মান্নান জানান, রাজধানীর উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচজন নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন- এটা গ্রহণযোগ্য নয়। কেন এটা হলো তা ক্ষতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, একনেক বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব উত্তরার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়ে বলেছেন- এই ঘটনার সঙ্গে যারা এবং যে কোম্পানি জড়িত তাদের সবার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যেসব কোম্পানি প্রকল্পের কাজে অবহেলা এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেবে সেসব কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দেন।
বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনৈতিক মন্দার আভাসের প্রসঙ্গ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বব্যাপী কোনো দেশ এর বাইরে নয়। চলমান যুদ্ধ কোথায় যাচ্ছে, তা সম্পূর্ণ অনিশ্চিত। এরই আলোকে প্রধানমন্ত্রী ব্যয় করার ক্ষেত্রে আবারও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনীয় ব্যয় আমরা সাবধানে করব। কল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাব, কিন্তু এই মুহূর্ত যেটা খুব জরুরি নয়, সেটা পরে করা যাবে।
সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক তথ্য-উপাত্ত তুলে ধরে এম এ মান্নান বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে। তাতে ইতিবাচক কাজ হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডালারের কাছাকাছি পৌঁছেছে, রেমিটেন্স প্রবাহ ইতিবাচক। গতবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স ১০ শতাংশ বেশি এসেছে। রফতানির প্রবৃদ্ধি ও রাজস্ব আয় ভাল। এসব বিবেচনায় আমরা মনে করি- ‘খাদে আমরা পড়ব না বরং আমরা এই পরিস্থিতি থেকে উঠে দাঁড়াব।’
তিনি আরো বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম ধীরে ধীরে কমছে। সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে বলা হয়েছে দেশে এর দাম সমন্বয় করা হবে। সেপ্টেম্বর মাসের মধ্যে বিদ্যুতের লোডশেডিং শেষ হয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ইউক্রেন থেকে এখন বিপুলসংখ্যক জাহাজ খাদ্য নিয়ে রওনা হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা বলছে দাম কমছে। এসব বিবেচনায় মনে করি, যে ভয় ছিল সেটা কেটে যাবে। ৬ মাসে আগে আমরা যে অবস্থায় ছিলাম সেখানে আবার ফিরে যাব।
বিশ্বব্যাপী দেখা যাচ্ছে অনেক রাষ্ট্র নিজেদের মুদ্রা দিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে যাচ্ছে। আমাদেরও সেদিকে যেতে মুক্ত বাণিজ্য চুক্তিসহ অন্যান্য উপায় বের করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
- `শেখ হাসিনা সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত`
- কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ
- পরিবারের রত্ন ছিল ২ বোন, হলো না বাবার স্বপ্নপূরণ
- চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
- রংপুরে ফিরে খুশির সংবাদ দিলেন সাফজয়ী স্বপ্না
- শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী
- শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত: স্পিকার
- নভেম্বরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নে দায়িত্ব পালন করব: আইজিপি
- দিনাজপুরে যৌতুক নিরোধে সচেতনতামূলক সভা
- প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে দেশকে রক্ষা করেছেন: নওফেল
- ছোট মেয়ের সৎকার শেষে বড় মেয়ের মরদেহের অপেক্ষায় বাবা
- দিনাজপুরে ১২৮৩টি মণ্ডপে হবে দুর্গাপূজা
- জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবে যুক্তরাষ্ট্র
- বিশ্ব হার্ট দিবসে দিনাজপুরে বর্নাঢ্য র্যালি ও সেমিনার
- `দেশের মানুষের পুষ্টি চাহিদায় মাছ বড় যোগান দেয়`
- ডিপ্রেশনের যে লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়
- দুর্গাপূজা উদযাপনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী
- একদিনেই হবে ড্রাইভিং লাইসেন্স, পৌঁছে যাবে বাড়িতে
- গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের নীল নকশা করছে বিএনপি: এনামুল হক শামীম
- অফিস সময় এক ঘণ্টা বাড়তে পারে
- সুন্দরগঞ্জে জমির জন্য দুই ভাতিজাকে অ্যাসিডে ঝলসে দিলেন চাচা
- পারফেক্ট মেকআপের জন্য সাত নিয়ম
- ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী বন্দরে আমদানি-রফতানি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৬৭৯
- সীমান্তে জনবল বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফের লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে : সেতুমন্ত্রী
- দেশ যে এগিয়ে যাচ্ছে তা জনগণকে জানাতে হবে: তথ্যমন্ত্রী
- করতোয়ায় নৌকাডুবি: ৪ দিন পর মিলল নিখোঁজ হিমালয়ের লাশ
- সাঁতার কেটে মৃত্যুকূপ থেকে রক্ষা পেল চার শিশু
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- ই-টিকিট চালু হচ্ছে রাজধানীর লোকাল বাসে
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- নৌপথে ফিটনেসবিহীন যান চলতে দেওয়া হয় না: প্রতিমন্ত্রী
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ কর্মচারীকে বদলি



