সূরা আল ফাতিহা: পটভূমি ও বিষয়বস্তু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০
Find us in facebook
সূরা আল ফাতিহাকে পবিত্র কোরআনের সার সংক্ষেপ বলা হয়। এ সূরা নাজিল হয়েছে মানুষের সার্বিক কল্যাণ মুক্তি ও পথপ্রদর্শক হিসেবে। এর আয়াত সংখ্যা ৭ এবং রুকু সংখ্যা ১। এটি আল্লাহর তরফ থেকে বিশেষ উপহার। সূরা আল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে তাই মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ।
নামকরণ: এ সূরার বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ‘ফাতিহা’ বলা হয় । অন্য কথায় বলা যায়, এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে।
নাযিল হওয়ার সময়-কাল: সূরা ফাতিহা প্রিয় নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত লাভের একেবারেই প্রথম যুগের সূরা । বরং হাদীসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, এটিই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিছিন্ন কিছু আয়াত নাযিল হয়েছিল । সেগুলো সূরা ‘আলাক’, সূরা ‘মুয্যাম্মিল’ ও সূরা ‘মুদ্দাস্সির’ ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে।
বিষয়বস্তু: আসলে এ সূরাটি হচ্ছে একটি দোয়া। যে কোনো ব্যক্তি এ গ্রন্থটি পড়তে শুরু করলে আল্লাহ প্রথমে তাকে এ দোয়াটি শিখিয়ে দেন। গ্রন্থের শুরুতে এর স্থান দেয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্ব-জাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো। মানুষের মনে যে বস্তুটির আকাংখা ও চাহিদা থাকে স্বভাবত মানুষ সেটিই চায় এবং সে জন্য দোয়া করে। আবার এমন অবস্থায় সে এই দোয়া করে যখন অনুভব করে যে, যে সত্তার কাছে সে দোয়া করছে তার আকাংখিত বস্তুটি তারই কাছে আছে। কাজেই কোরআনের শুরুতে এই দোয়ার শিক্ষা দিয়ে যেন মানুষকে জানিয়ে দেয়া হয়েছে, সত্য পথের সন্ধান লাভের জন্য এ গ্রন্থটি পড়, সত্য অনুসন্ধানের মানসিকতা নিয়ে এর পাতা ওলটাও এবং নিখিল বিশ্ব-জাহানের মালিক ও প্রভু আল্লাহ হচ্ছেন জ্ঞানের একমাত্র উৎস— একথা জেনে নিয়ে একমাত্র তাঁর কাছেই পথনির্দেশনার আর্জি পেশ করেই এ গ্রন্থটি পাঠের সূচনা কর।
এ বিষয়টি অনুধাবন করার পর একথা সুস্পষ্ট হয়ে যায় যে, কোরআন ও সূরা ফাতিহার মধ্যকার আসল সম্পর্ক কোনো বই ও তার ভূমিকার সম্পর্কের পর্যায়ভুক্ত নয়। বরং এ মধ্যকার আসল সম্পর্কটি দোয়া ও দোয়ার জবাবের পর্যায়ভুক্ত। সূরা ফাতিহা বান্দার পক্ষ থেকে একটি দোয়া। আর কোরআন তার জবাব আল্লাহর পক্ষ থেকে। বান্দা দোয়া করে, হে মহান প্রভু! আমাকে পথ দেখাও। জবাবে মহান প্রভু এই বলে সমগ্র কোরআন তার সামনে রেখে দেন- এই নাও সেই হিদায়াত ও পথের দিশা যে জন্য তুমি আমার কাছে আবেদন জানিয়েছ।
سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
(১) প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখল বিশ্ব –জাহানের রব,
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
(২) যিনি পরম দয়ালু ও করুণাময়
مَالِكِ يَوْمِ الدِّينِ
(৩) প্রতিদান দিবসের মালিক ৷
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
(৪) আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
(৫) তুমি আমাদের সোজা পথ দেখাও,
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
(৬) তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ,
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(৭) যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি ৷
- করোনা: দিনাজপুরে নতুন আরো ২৩ জন আক্রান্ত
- ভুরুঙ্গামারীতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামে বাড়ছে বাল্যবিয়ে
- চলমান কাজ শেষ হলে পরবর্তী কাজ পাবেন ঠিকাদার- প্রধানমন্ত্রী
- ডোমারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার ২
- কিশোরগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে পিষে মারল যুবক
- ‘দেশের সব ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হবে’
- কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০
- শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার
- প্রণোদনা প্যাকেজ নিয়ে ধারাবাহিক মতবিনিময় করবে অর্থ বিভাগ
- ডিএসসিসি`র উদ্যোগ ৫ হাজার করে টাকা দেয়া হবে ১২ হাজার পরিবারকে
- ‘জুমায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য প্রচার করতে হবে`
- উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
- ‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব সময় মাঠে থাকবে সরকার`
- তারাগঞ্জে কফি চাষে সফল মোখলেছুর
- স্নাতক চূড়ান্ত পরীক্ষার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘সন্ত্রাসী আড়ালকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া জনগণের দাবি’
- এক উপাদান ব্যবহারেই দূর হবে জেদি ছুলি
- গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- ‘মূর্তি ও ভাস্কর্যের বিরোধ সৃষ্টি ষড়যন্ত্রের অংশ`
- ৪৩তম বিসিএসে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে পিএসসি
- অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প
- জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ
- এবার কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন নুসরাত ফারিয়া
- যেভাবে সাহায্য লাভের জন্য দোয়া করতে বলেছেন বিশ্বনবী(সা:)
- ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক শপথ নেবেন আজ
- চার এমওইউ স্বাক্ষর হতে পারে হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠকে
- কুড়িগ্রামে আরও বেড়েছে শীতের দাপট
- ঘোড়াঘাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)


