• বুধবার   ১২ মে ২০২১ ||

  • বৈশাখ ২৮ ১৪২৮

  • || ২৮ রমজান ১৪৪২

সর্বশেষ:
রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে-প্রধানমন্ত্রী যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী: হুইপ ঠাকুরগাঁওয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির খাদ্য সামগ্রী বিতরণ নীলফামারীতে ২৫০ পরিবারের মাঝে ছাত্রলীগের খাদ্য সহায়তা রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ডিপোতে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে

এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০  

Find us in facebook

মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বাড়িয়ে মাসে ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে বৈঠকে মুক্তিযোদ্ধার নামের আগে ‘বীর’ বিশেষণটি যুক্ত করতে একটি সরকারি পরিপত্র জারির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরেই মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ১২ হাজার থেকে আরও আট হাজার টাকা বাড়িয়ে মোট ২০ হাজার টাকা করার প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিটি বলেছে, চলতি বছর পুরোপুরি বাড়ানো সম্ভব না হলে এই অর্থবছরে ১৫ হাজার এবং আগামী অর্থবছর থেকে ২০ হাজার টাকা করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বৈঠকে জানানো হয়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন–ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ এবং এসব ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে গবেষণার ব্যবস্থা করা হবে।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কাজী ফিরোজ রশীদ অংশ নেন।

Place your advertisement here
Place your advertisement here