এক লাখ নন-এমপিও শিক্ষক কর্মচারীর জন্য সুখবর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ মে ২০২১
Find us in facebook
করোনায় দীর্ঘ এক বছরের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। কারণ তাঁদের আয়-রোজগার প্রায় বন্ধ। এবার এক লাখেরও বেশি এসব শিক্ষক-কর্মচারীর মুখে ক্ষণিকের জন্য হলেও হাসি ফুটবে। ঈদের পর নন-এমপিও শিক্ষকদের পাঁচ হাজার টাকা করে নগদ সহায়তা দেবে সরকার। আর কর্মচারীরা পাবেন আড়াই হাজার টাকা করে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, দেশে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সাড়ে সাত হাজার। করোনায় এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন। তাই তাঁদের পাশে দাঁড়াচ্ছে সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। আর ২৫ হাজার ৩৮ জন কর্মচারী পাবেন আড়াই হাজার টাকা করে। এ জন্য সরকার ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। নন-এমপিও শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরও এই খাতে একই পরিমাণ বরাদ্দ দিয়েছিল সরকার।
প্রকৃত শিক্ষক-কর্মচারীরাই যাতে নগদ সহায়তা পান সে জন্য বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোকে (ব্যানবেইস) দায়িত্ব দেওয়া হয়।
প্রতিষ্ঠানের ডাটাবেইসে থাকা ৬৪ জেলার আট হাজার ৪৯২টি স্কুল ও কলেজের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারী মিলে মোট এক লাখ পাঁচ হাজার ৭৮৫ জনের তালিকা শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়। সে তালিকা ধরেই নগদ সহায়তা দেওয়া হবে। গত বছর প্রধানমন্ত্রীর ‘বিশেষ অনুদান’ খাত থেকে প্রাপ্ত অর্থ জেলা প্রশাসকদের কাছে সংশ্লিষ্ট নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক/ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হয়েছিল। এবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশের কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নন-এমপিও ৫১ হাজার ২৬৬ জন শিক্ষকের জন্য আলাদা বরাদ্দের প্রস্তাব পাঠাচ্ছে। নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের নগদ সহায়তা দেওয়ার পর ওই সব প্রতিষ্ঠানের জন্য পৃথক বরাদ্দ চেয়ে চিঠি পাঠাতে পারে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সাড়ে সাত হাজার। আর একাডেমিক স্বীকৃতির বাইরে রয়েছে দুই হাজারেরও বেশি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা ৮০ হাজারের বেশি। আর একাডেমিক স্বীকৃতির বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী রয়েছেন এক লাখের বেশি।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



