প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ মে ২০২১
Find us in facebook
দেশবিরোধীদের নির্মূল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার (২৯ মে) দুপুরে দিনাজপুরের বিরলে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে করা বাগানের লভ্যাংশ বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিভাগীয় বন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশবিরোধী কারও সঙ্গে আমাদের ঐক্য হতে পারে না। তাহলে ৩০ লাখ শহীদকে অপমান করা হবে। যারা করোনার ভ্যাকসিন না নিতে জনগণকে ভয় দেখিয়েছে। জনগণকে বিভ্রান্ত করেছে। এখন আবার তারাই ভ্যাকসিনের জন্য কথা বলে। তারা বলেছিল ভারতের ভ্যাকসিন নিলে নাকি শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেবে। নারীদের বলা হয়েছিল, এ ভ্যাকসিন নিলে কখনও ছেলে মেয়ের মা হতে পারবে না। পুরুষদের একইরকমের কথা বলা হয়েছিল। এসব কথাবার্তা বলে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এখন তারাই ভ্যাকসিনের জন্য উন্মাদ হয়ে গেছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চীন এবং রাশিয়ার সঙ্গে যেন ভ্যাকসিন চুক্তি না হয়, সেজন্য তারা গুপ্তচর সেট করেছিল। গোপন নথিগুলো যেন উন্মুক্ত হয়ে যায়, বাংলাদেশ যেন ভ্যাকসিন না পায়। সেজন্য এসব করা হয়েছে। কিন্তু সরকার দক্ষতার সঙ্গে শুধু মোকাবিলা নয়; বাংলাদেশকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। সেই নথি যদি প্রকাশ হয়ে যেতো তাহলে বাংলাদেশ আজকে চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন পেত না।
তিনি বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী বিধায় আজকে আমরা ফিলিস্তিনকে সাহায্য করছি। শ্রীলঙ্কাকে অর্থ সহায়তা দিচ্ছি। এ সময় বৈশ্বিক উষ্ণতা থেকে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে বৃক্ষরোপণ করার আহ্বান জানান তিনি।
নৌ প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ধর্মকে ব্যবহার করেছেন শুধু ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। মুক্তিযুদ্ধের স্পিরিটকে নষ্ট করার জন্য জিয়াউর রহমান ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেন। সর্বশেষ আপনারা দেখেছেন ধর্মের নামে কীভাবে উসকানি দিয়ে সারাদেশে তাণ্ডব চালানো হয়েছে।
তিনি বলেন, জাতির পিতা ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন ধর্মকে সঠিক ধারায় রাখার জন্য। যেহেতু ৯০ ভাগ মানুষ আমাদের মুসলমান; সঠিক ইসলাম যেনো মানুষ জানতে পারে সে জন্য। ১৯৭১ সালে ধর্মকে ব্যবহার করে পাকিস্তানিরা আমাদের মুক্তির সংগ্রামকে থামিয়ে দিতে চেয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধকে ব্যর্থ করতে চেয়েছিল। বাংলাদেশের জনগণ সেটা গ্রহণ করেনি।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



