ব্রেকিং:
দেশে প্রথম ভ্যাকসিন নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করার পর এই টিকা নেন তিনি
  • বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১৪ ১৪২৭

  • || ১৩ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশেরই বাড়ছে জিডিপি- জাতিসংঘ ঘরে বসেই খাজনা দিতে পারবেন ভূমির মালিক- ভূমিমন্ত্রী দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের রংপুরে ৩ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা, কাঁদলেন হাজারো মানুষ

কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

Find us in facebook

কুড়িগ্রাম শহরের কামারপাড়ায় অবস্থিত শ্রী রামকৃঞ্চ আশ্রমের তৃতীয়তলা মন্দিরের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর একটায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর শ্রী রামকৃঞ্চ মিশনের অধ্যক্ষ সন্ততানন্দজী মহারাজ, কুড়িগ্রাম শ্রী রামকৃঞ্চ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনিল চন্দ্র বর্মণ, সুরেশ কুমার সাহা প্রমুখ।

ধর্ম মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ১৫ লাখ টাকা ব্যয়ে আশ্রমের মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়। ২৪ শতক ব্যাপী জায়গায় আশ্রম নির্মাণ করা হলে শতাধিক দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা এখনে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধকরণের পাশাপাশি বৃত্তি প্রদান ও আবাসিক ব্যবস্থাপনা থাকবে।

Place your advertisement here
Place your advertisement here