ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৬ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮০২ জনে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • শুক্রবার   ১৩ নভেম্বর ২০২০ ||

  • কার্তিক ২৯ ১৪২৭

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
জনগণের ভোট, সমর্থন নিয়েই আমরা ক্ষমতায় এসেছি- প্রধানমন্ত্রী দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে- কাদের ‘শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী নিরাপদ’ ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ লালমনিরহাটে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ কেজি গাঁজাসহ ফরিদুল ইসলাম দুলু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফরিদুল ইসলাম ফুলবাড়ী উপজেলার অনন্তপুর মাঠের পাড় গ্রামের মৃত আজগার আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৫ কেজি গাঁজাসহ ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। কোনভাবেই মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্টদের কোনরকম প্রশ্রয় দেয়া হবে না।

Place your advertisement here
Place your advertisement here