• বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||

  • অগ্রাহায়ণ ১১ ১৪২৭

  • || ০৯ রবিউস সানি ১৪৪২

সর্বশেষ:
দেশের ইতিহাসে প্রথম দুই কার্য দিবসেই শেষ হলো ধর্ষণ মামলার বিচার ধর্মের নামে উস্কানিমূলক বক্তব্য বরদাস্ত করা হবে না- শিবলী সাদিক পাটগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ১০০ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিপুল সম্ভাবনা ‘ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে’

মিঠাপুকুরে স্কুল ছাত্র করোনায় আক্রান্ত: ১৩ বাড়ি লকডাউন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট খন্দকারপাড়া গ্রামের এক স্কুলছাত্র করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর ওই গ্রামের ১৩টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এতে কাউকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ শারীরিক ও সামাজিক দূরত্ব রাখতে বলা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার ল্যাবরেটরিতে গতকাল বুধবার ৫৬ জনের করোনা নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে এক জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু জানান, কলেজের করোনা পরীক্ষার ল্যাবরেটরিতে গত ২৪ ঘন্টায় করোনা রোগী সন্দেহে ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে এক জনের দেহে করেনাভাইরাস সংক্রমনের নমুনা পাওয়া গেছে। বিষয়টি রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূইয়া ও মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানাান, উপজেলার বালার হাট খন্দকারপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আক্রান্ত সাখাওয়াত হোসেন সাজ্জাদ (১৭) চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষা শেষে সে ঢাকার মুন্সিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে গত ২৫ তারিখ ঢাকা থেকে শ্যামলী পরিবহণে রংপুরে আসেন। এর পর ১৫ দিন পর তার দেহে করোনার লক্ষণ প্রকাশ পেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে করোনা ইউনিটে তার দেহের নমুনা সংগ্রহ করা হলে চিকিৎসকরা করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে ওই ছাত্রকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তারা আরও জানান, এ ঘটনার পর মিঠাপুকুর উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাড়ি সংলগ্ন ১৩টি বাড়ি লকডাউন ঘোষণা করা করেন। গ্রামবাসীকে ঘর হতে বের হতে বারণ করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here