মাধ্যমিকে আগামী শিক্ষাবর্ষেই চালু হচ্ছে কারিগরি শিক্ষা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০
Find us in facebook
দেশের সব মাধ্যমিক স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকেই কারিগরি শিক্ষা চালু করতে যাচ্ছে সরকার। শিক্ষার্থীদের কর্মমুখী, দক্ষ জনশক্তি রূপে গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়ন হলে একজন শিক্ষার্থীকে মাধ্যমিক স্তরে ১০টি নির্বাচিত ট্রেড কোর্স বাধ্যতামূলকভাবে পড়তে হবে, যা তার কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে। এর আগে চলতি বছর পরীক্ষামূলক ভাবে ৬৪০টি স্কুলে কারিগরি শিক্ষা চালু করা হয়েছিল। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এসবত তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) নাজমুল হক খানের সভাপতিত্বে একটি ভার্চুয়াল সভা হয়। সভায় ষষ্ঠ শ্রেণিতে প্রাক বৃত্তিমূলক কোর্স এবং নবম ও দশম শ্রেণিতে বৃত্তিমূলক বিষয় চালু করতে আলোচনা হয়। এছাড়া গত ৯ মার্চ গঠিত এ সংক্রান্ত কমিটিকে শিক্ষক নিয়োগের জন্য কর্মপরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট সচিবের কাছে জমা দিতে বলা হয়।
তথ্যমতে, দেশে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে (৩৭১টি স্কুল সরকারি হলেও জনবল বেসরকারি)। এর মধ্যে ১৫৫টি স্কুলে ডাবল শিফট রয়েছে। সরকারি এসব স্কুলে দুজন করে ইন্সট্রাক্টর পদ সৃষ্টি করলে ১ হাজার ৬৭৬টি পদের বিপরীতে ৫৪ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা আর ল্যাব সহকারী পদের জন্য ৩৪ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ১২০ টাকা দরকার হবে। সরকারি ছাড়াও সারাদেশে ১৩ হাজার ৫৫০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে ইন্সট্রাক্টর পদের জন্য ৫৯৯ কোটি ৪৫ লাখ ২০ হাজার এবং ল্যাব সহকারী পদের জন্য ৩৮১ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার টাকা লাগবে। সব মিলিয়ে ১ হাজার ৬৯ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা দরকার হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) মাধ্যমে ৬৪০টি প্রতিষ্ঠানে কোর্স চালু করতে নির্মাণ ও পূর্ত কাজের জন্য ৫৩১ কোটি ২০ লাখ, ১০টি ট্রেডের উপকরণ সরবরাহ করতে ২৬১ কোটি ৯৪ লাখ ২৪ হাজার, আসবাবপত্র সরবরাহে ৯ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ও শিক্ষক নিয়োগে ৪২ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ আছে।
জানা গেছে, শিক্ষার্থীদের জন্য নির্বাচিত ১০টি কোর্সের মধ্যে রয়েছে- ফুড প্রসেসিং এবং প্রিসারভেশন, সিভিল কন্সট্রাকশন, জেনারেল ইলেকট্রিক ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স, ড্রেস মেকিং এবং টেইলারিং, কম্পিউটার এবং ইনফরমেশন টেকনোলজি, জেনারেল মেশিনারিজ, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং, ওয়েলডিং এবং ফেব্রিকেশন, পস্নামবিং এবং পাইপ ফিটিং। এর মধ্য থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী দুটি কোর্স চালু করবে।
প্রতিটি উপজেলা থেকে একটি করে কো-এডুকেশন স্কুল (৪৯০টি), প্রত্যেক জেলা হতে একটি কো-এডুকেশন মাদ্রাসা (৬৪টি), দুর্গম ও অবহেলিত (চর, হাওড় ও পাহাড়) এলাকা হতে ৫০টি স্কুল ও ৩৬টি মাদ্রাসা নির্বাচন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে দুটি শ্রেণিকক্ষ নির্মাণের স্থান, বিদু্যৎ সংযোগ এবং প্রতিষ্ঠান এমপিওভুক্ত। নির্বাচিত প্রতিষ্ঠানের নির্মাণ ও পূর্ত কাজ শেষপর্যায়ে। আর শিক্ষক-কর্মচারী নিয়োগ ও এমপিওভুক্তি করতে পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এনটিআরসিএ'র মাধ্যমে ৬৭৬ জন ইন্সট্রাক্টর নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করা হয়েছে। ল্যাব সহকারী নিয়োগের প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) নাজমুল হক খান বলেন, দেশের সব মাধ্যমিক স্তরের স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে কারিগরি শিক্ষা চালুর ব্যাপারে আমরা আশাবাদী। অনেক কাজ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকারি হাইস্কুলে পদ সৃষ্টি করতে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব। অনুমোদন হলেই পিএসসির মাধ্যমে দ্রুত নিয়োগকার্যক্রম শুরু করা হবে।
- বিশ্বনবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শণ:প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
- ফ্রান্সে মহানবীর (সা:) অবমাননায় বীরগঞ্জে বিক্ষোভ
- কুড়িগ্রামে ধর্ষণের অভিযোগ করে বহিষ্কার হলো ছাত্রী
- লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলা জুয়েল ছিলেন ধার্মিক
- নীলফামারীতে মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর দোয়া অনুষ্ঠিত
- নীলফামারীতে কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- মহানবীর (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শণ: প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ
- ফ্রান্সে মহানবীকে সাঃ কে অবমাননা করায় পঞ্চগড়ে বিক্ষোভ
- কুড়িগ্রামে লিটল ম্যাগাজিন ‘বাংলা আমার জন্মভূমি’র মোড়ক উন্মোচন
- কুড়িগ্রামে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন
- সৈয়দপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
- ‘যুবসমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ সরকারের অঙ্গীকার’
- ফ্রান্সে মহানবী সাঃ কে অবমাননার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনায় আক্রান্ত
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ মৃত্যু, আক্রান্ত ১৬০৪
- সিনহার পর বিচারবহির্ভূত হত্যা কমেছে: আইন ও সালিশ কেন্দ্র
- লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
- মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ লিখতে গেজেট প্রকাশ
- লালমনিরহাটে ধর্ম অবমাননার দায়ে একজনকে পিটিয়ে হত্যা
- বাল্য বিবাহ প্রতিরোধে ফুলবাড়ীতে ক্যাম্পেইন অনুষ্ঠিত
- করোনা ভাইরাসের ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা: গণতন্ত্রের মানসকন্যা ও পরিবর্তনের অগ্রদূত
- জনসম্পৃক্ততা নেই, মুখ থুবড়ে পড়েছে বিএনপি
- ‘৭ মার্চের ভাষণটি ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়`
- দেশের সব জেলায় ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট
- চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- রংপুরে ব্যাটারির নকল পানি তৈরির কারখানার মালামাল জব্দ
- গাইবান্ধায় বেশি দামে আলু বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীর জরিমানা
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর


