ভ্যাট-ট্যাক্স দিতে ফেসবুক-গুগলকে হাইকোর্টের নির্দেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০
Find us in facebook
ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম, ই-কমার্সসহ এ ধরনের সেবাপ্রদানকারী ওয়েব প্লাটফর্মগুলোকে ভ্যাট ও ট্যাক্সের আওতায় আনতে রায় দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
পরে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব জানান, গুগল-ফেসবুক ও অন্যান্য ইন্টারনেট কোম্পানির বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দেয়ার বিষয় এবং বাংলাদেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধনের লক্ষ্যে জনস্বার্থে দায়ের করা রিট পিটিশনের চূড়ান্ত শুনানি নিয়ে রুল যথাযথ ঘোষণা করে বিবাদীদের প্রতি পাঁচটি নির্দেশনা জারি করেছেন।
১. অনতিবিলম্বে সব ইন্টারনেটভিত্তিক কোম্পানি যেমন গুগল-ফেসবুক, ইউটিউব, অ্যামাজন কোম্পানিগুলোকে পরিশোধিত অর্থ থেকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব প্রকার ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসিসহ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে এ আদেশ দেয়া হয়েছে।
২. ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে বিগত পাঁচ বছরে পরিশোধিত অর্থের বিপরীতে আনুপাতিক হারে বকেয়া রাজস্ব আদায় করতে হবে।
৩. ওই রাজস্ব আদায়ের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রতি ছয় মাস অন্তর অন্তর হলফনামা আকারে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবে।
৪. এ রায়টি একটি চলমান আদেশ বা কন্টিনিউয়াস ম্যানডেমাস হিসেবে বলবৎ থাকবে।
৫. এ রায়ের বাস্তবায়নে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় আদালতে আবেদন দাখিল করে প্রতিকার চাইতে পারবেন।
২০১৮ সালে একটি পত্রিকার প্রতিবেদন সংযুক্ত করে ট্যাক্স ফাঁকি দেয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরে ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব, ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের, ব্যারিস্টার মো. সাজ্জাদুল ইসলামসহ ৬ জন আইনজীবী রিটটি দায়ের করেছিলেন।
- ‘ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে’
- ‘রাষ্ট্র-অর্থের নিরাপত্তা দেওয়া বর্তমান বিশ্বের বড় চ্যালেঞ্জ’
- ১০০ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিপুল সম্ভাবনা
- কূটনীতিকদের কাছে গুরুত্ব হারিয়েছে বিএনপি
- পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
- পাটগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- ধর্মের নামে উস্কানিমূলক বক্তব্য বরদাস্ত করা হবে না- শিবলী সাদিক
- গোলের `মেলা` বসিয়ে দিয়েছেন রোনালদো!
- বিয়ের পর নাম পরিবর্তন করলেন সানা খান
- আফগানিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ১৪
- ফসলের জাকাত: অবহেলিত একটি ফরজ বিধান
- মিঠাপুকুরে চাঞ্চল্যকর শিশু রব্বানী হত্যার ঘটনায় গ্রেফতার ২
- দেশের ইতিহাসে প্রথম দুই কার্য দিবসেই শেষ হলো ধর্ষণ মামলার বিচার
- গাইবান্ধায় ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
- পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
- প্রযুক্তিনির্ভর রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে অবিরাম কাজ করছে সরকার
- গ্রামেও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার
- ‘প্রধানমন্ত্রীর কৃষিবান্ধব নীতির কারণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’
- করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- করোনা: দিনাজপুরে নতুন আরো ২৩ জন আক্রান্ত
- ভুরুঙ্গামারীতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামে বাড়ছে বাল্যবিয়ে
- চলমান কাজ শেষ হলে পরবর্তী কাজ পাবেন ঠিকাদার- প্রধানমন্ত্রী
- ডোমারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার ২
- কিশোরগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে পিষে মারল যুবক
- ‘দেশের সব ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হবে’
- কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০
- শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার
- প্রণোদনা প্যাকেজ নিয়ে ধারাবাহিক মতবিনিময় করবে অর্থ বিভাগ
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)


