বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে কুড়িগ্রামের মানুষ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০
Find us in facebook
চলতি বছর ভয়াবহ বন্যার ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছে কুড়িগ্রাম সদরের ঘোগাসহ ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের মানুষ। পরপর ৫দফা বন্যায় খেয়ে গেছে মাঠের সব ধান। এখন সেই মাঠে ও বাড়ির আঙিনায় সবুজ সবজি লাগিয়ে নিজেদের ক্ষতি কমাতে চেষ্টা করছে তারা। এছাড়াও হাঁস-মুরগী ও ভেড়া পালন করে নিজেদের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছে। তাদের এই উন্নয়নমূখী কর্মকান্ড দেখে উৎসাহী হয়ে উঠেছে পার্শ্ববর্তী কয়েক গ্রামের মানুষ।
শনিবার সকালে সরজমিন গিয়ে জানা যায়, দুধকুমর, গঙ্গাধর ও ব্রহ্মপূত্র নদের মোহনায় অবস্থিত ওই গ্রামের মানুষ প্রতিবছর বন্যাকে মোকাবেলা করে আসছে। এবারের স্মরণকালের ভয়াবহ বন্যার ফলে এসব পরিবারের আমনের বীজতলা, মাঠের ফসল, বাড়ির চারপাশের শাকসবজি ও হাঁস মুরগীর ব্যাপক ক্ষতি সাধিত হয়। দীর্ঘস্থায়ী বন্যায় নষ্ট হয়ে যায় ঘরবাড়ি ও গবাদিপশুর খাদ্য খড়ের গাদা। এই ক্ষতি কমাতে গ্রামের ১৭০টি পরিবারের লোকজন বিভিন্ন পরামর্শের মাধ্যমে সহযোগিতা পেয়ে ঘুরে দাঁড়ায়। তারা শুরু করে বাড়ি বাড়ি বিষমুক্ত সবজিচাষ, হাঁস-মুরগী ও ভেড়া পালনের কাজ। এতেই পাল্টে যেতে থাকে তাদের জীবনমান। বিভিন্ন ধরেণের প্রশিক্ষণ পেয়ে তা কাজে লাগিয়ে গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধেও কাজ শুরু করে। এরই মধ্যে প্রশাসনের লোকজনের সহযোগিতায় তারা সবুজ পাড়া গ্রামে একটি বাল্যবিয়ে প্রতিরোধ করেছে। গ্রামের মানুষ নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছে তারা এই গ্রামে বাল্যবিয়ে দিবে না। সমষ্টিগতভাবে উদ্যোগ নেয়ায় সবুজপাড়া গ্রাম এখন সবুজে পরিণত হয়েছে।
এই গ্রামের মৃত: ছাত্তার আলীর স্ত্রী আহিলা বেগম জানান, বাড়ির উঠোনে চাল কুমড়া লাগিয়েছি। ইতিমধ্যে ৪ হাজার টাকার বিষমুক্ত কুমড়া বিক্রি করেছি। নিজেরাও খাচ্ছি। এছাড়াও তিনি জানালেন, একটি ভেড়া পেয়েছিলাম। গত দুইবছরে একটি ৫হাজার টাকায় বিক্রি করে ঘর ঠিক করেছি। এখন ৪টা ভেড়া রয়েছে।
একই গ্রামের আইয়ুব আলীর স্ত্রী ছবুরা বেগম ও আমিনুলের স্ত্রী রুবিনা বেগম জানান, আগে হাট থেকে সার কিনে আনতাম। এখন গোবর দিয়ে নিজেরা সার তৈরী করছি। কীটনাশক ফাঁদ দিয়ে পোকা ধরছি। এছাড়া শুকনো নিমপাতা দিয়ে সবজি ক্ষেত পোকা ও বিষমুক্ত রাখছি।
সবুজপাড়া গ্রামের শিক্ষিত যুবক সদরুল আলম জানান, সবুজপাড়া গ্রাম এখন সবুজে ভরে গেছে। এই গ্রামের মানুষ অল্প খরচে শাকসবজি চাষ করেছে। এর বীজ সবজি ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের সাথে যোগাযোগ করে সহযোগিতা নিচ্ছে। ধান চাষ করতে গিয়ে চাষীরা যে বিপুল ক্ষতির শিকার হয়েছে। তা কাটিয়ে উঠার চেষ্টা করছে তারা।
বেসরকারি সংস্থা ফ্রেন্ডশীপের এএসডি’র প্রকল্পের ম্যানেজার আশরাফুল ইসলাম মল্লিক জানান, অর্থনৈতিক উন্নয়ন, সম্পদ বৃদ্ধি এবং বাল্যবিবাহ রোধ, পারিবারিক নির্যাতন বন্ধ, জাতীয় সংসদ ও সংবিধান সম্পর্কে ধারণা, জিডি করার কৌশল, শিক্ষামূলক আলোচনাসহ দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সবুজপাড়া গ্রামসহ কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলায় ২৪টি গ্রামে অসহায় দুস্থ পরিবারের লোকজনকে নিয়ে কর্মকান্ড বাস্তবায়ন করছে ট্রানজিশন ফান্ড প্রজেক্ট (এএসডি) ।
ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, দুধকুমর নদীর কারণে সবুজপাড়া গ্রাম প্রতিবছর বন্যায় প্লাবিত হয়। এবার দীর্ঘস্থায়ী বন্যায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ফ্রেন্ডশীপ বাংলাদেশ এই গ্রামে বিভিন্ন সচেতনতামূলক ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড পরিচালনা করায় এই গ্রামে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। বন্যার ক্ষত কাটিয়ে উঠে তারা শাকসবজি চাষ, হাঁস-মুরগী ও ভেড়া পালন করে নিজেদের পরিবারের সক্ষমতা বৃদ্ধি করেছে।
সংশ্লিষ্টরা জানান, সরকার বারবার কৃষিকাজের প্রতি উৎসাহ প্রদান করছে। কোন গ্রামের ১ ইঞ্চি মাটিও যাতে পতিত না থাকে সে ব্যাপারে তাগিদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আনাচে-কানাচে তাঁর এই নির্দেশ বাস্তবায়ন হলে বাংলাদেশে সবজিঘাটতি বলতে কিছু থাকবে না বলে মনে করেন বিশেষজ্ঞগণ।
- করোনা: দিনাজপুরে নতুন আরো ২৩ জন আক্রান্ত
- ভুরুঙ্গামারীতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামে বাড়ছে বাল্যবিয়ে
- চলমান কাজ শেষ হলে পরবর্তী কাজ পাবেন ঠিকাদার- প্রধানমন্ত্রী
- ডোমারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার ২
- কিশোরগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে পিষে মারল যুবক
- ‘দেশের সব ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হবে’
- কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০
- শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার
- প্রণোদনা প্যাকেজ নিয়ে ধারাবাহিক মতবিনিময় করবে অর্থ বিভাগ
- ডিএসসিসি`র উদ্যোগ ৫ হাজার করে টাকা দেয়া হবে ১২ হাজার পরিবারকে
- ‘জুমায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য প্রচার করতে হবে`
- উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
- ‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব সময় মাঠে থাকবে সরকার`
- তারাগঞ্জে কফি চাষে সফল মোখলেছুর
- স্নাতক চূড়ান্ত পরীক্ষার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘সন্ত্রাসী আড়ালকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া জনগণের দাবি’
- এক উপাদান ব্যবহারেই দূর হবে জেদি ছুলি
- গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- ‘মূর্তি ও ভাস্কর্যের বিরোধ সৃষ্টি ষড়যন্ত্রের অংশ`
- ৪৩তম বিসিএসে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে পিএসসি
- অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প
- জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ
- এবার কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন নুসরাত ফারিয়া
- যেভাবে সাহায্য লাভের জন্য দোয়া করতে বলেছেন বিশ্বনবী(সা:)
- ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক শপথ নেবেন আজ
- চার এমওইউ স্বাক্ষর হতে পারে হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠকে
- কুড়িগ্রামে আরও বেড়েছে শীতের দাপট
- ঘোড়াঘাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)


