প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ জুন ২০২১
Find us in facebook
কাজের সন্ধানে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় গিয়ে প্রীতি পন্ডিতের সঙ্গে পরিচয় হয় রংপুরের যুবক মিলন ও তার বন্ধু হাবিবুর রহমানের সঙ্গে। মিলন ও হাবিবুর আড়াই বছর আগে রংপুর থেকে অবৈধ পথে ভারতের পশ্চিমবঙ্গে ও হুগলিতে গিয়ে রংমিস্ত্রীর কাজ শুরু করেন। এর পর মিলনের সঙ্গে প্রীতি পন্ডিতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে মিলন ও হাবিবুর রংপুরে ফিরে আসেন। কিন্তু থেমে থাকেনি মিলন আর প্রীতি পন্ডিতের প্রেম।
তাদের প্রেম চিরস্থায়ী করতে বিভিন্ন যোগাযোগ প্রযুক্তির মাধ্যম হোয়াটসআ্যাপ, মোবাইল ফোন, ইমো ও ফেসবুক মেসেঞ্জার, টুইটার ব্যবহার করে হৃদয়ের সম্পর্ক এগিয়ে নিতে থাকে। এভাবে দীর্ঘ দুই বছর সম্পর্ক চলার পর অবশেষে প্রেমের টানে প্রীতি পন্ডিত তার পরিবার ও দুই দেশের সীমান্ত রক্ষীদের ফাঁকি দিয়ে রংপুরে চলে আসেন। কিন্তু অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শনিবার রংপুর সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
সঙ্গে প্রেমিক মিলন মিয়া ও তার বন্ধু হাবিবুর রহমানকেও পুলিশ হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মিলন, প্রীতি ও হাবিবুরকে সদর কোতোয়ালি আমলি আদালতে হাজির করা হয়েছে।
ওসি জানান, শনিবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউপির নূরপুর বালাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রীতি পন্ডিত ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোতোয়ালি থানার ভাংত জাংলা গ্রামের মন্টু পন্ডিতের মেয়ে। তিনি গত ২৪ জুন যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে প্রেমিক মিলন মিয়ার গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলার সদ্যপুষ্কুরিণী ইউপির পালিচড়া ফাজিলখাঁ নয়াপুকুওে চলে আসেন।
বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রীতিকে নিয়ে মিলন তার বন্ধু হাবিবুরের সহায়তায় পার্শ্ববর্তী রানীপুকুরে কাছে আত্মীয় লতিফুলের বাড়িতে গিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করেন। পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে তাদের তিনজনকে গ্রেফতার করেন।
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে প্রীতি পন্ডিত পুলিশের হেফাজতে থানায় রাখা হয়েছে জানিয়ে সদর কোতয়ালি থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে রংপুরে আসেন প্রীতি। এরপর সে প্রেমিক মিলনের বাড়িতে বাড়িতে অবস্থান করছিল।
বিষয়টি জানার পর অভিযানে নামে পুলিশ। পরে তাদের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউপির নূরপুর বালাপাড়া গ্রামে আত্মীয় লতিফুল ইসলামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রীতি বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সদর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন। মামলার বাদী এসআই জাহাঙ্গীর আলম ভারতীয় তরুণীকে সেভ হোমে রাখার জন্য আমলি আদালতের বিচারকের কাছে আবেদন করেছেন।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



