ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে আরাফাত হোসেন নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের আলিম বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া আরাফাত হোসেন ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সাথে থেকে খেলা করছিল শিশু আরাফাত।  এসময় সবার অজান্তেই সে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পানিতে বড় কিছু একটা পড়ার শব্দ টের পায় পরিবারের সদস্যরা।  পরে তারা দ্রুতই পুকুরের পানিতে নেমে শিশুটিকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা নবকান্ত বর্মন শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশীদ পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here