দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা তৈরী ও সংকল্পবদ্ধ: প্রধানমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০
Find us in facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা প্রবর্তিত ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় - এই মূলমন্ত্র দ্বারা আমাদের বৈদেশিক নীতিমালা পরিচালিত। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। তবে, যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা-প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর প্রতিরক্ষানীতি ১৯৭৪-এর আলোকে আমরা ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করেছি। তারই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে তিন বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে যে সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছিল, তা আজ মহীরুহ হয়ে বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাধীনতার পর পরই জাতির পিতা একটি উন্নত ও পেশাদার সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। সে লক্ষ্যে তিনি ১৯৭৪ সালে প্রণয়ন করেছিলেন প্রতিরক্ষা নীতি। যুদ্ধবিধ্বস্ত দেশে সীমিত সম্পদ নিয়ে বঙ্গবন্ধু ১৯৭২ সালেই গড়ে তোলেন বাংলাদেশ মিলিটারি একাডেমি, কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লগ্নে জাতির পিতা প্রণীত জাতীয় প্রতিরক্ষা নীতির শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের যে কোনো ক্রান্তিলগ্নে সর্বোচ্চ নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিটি অঞ্চলে ‘লকডাউন কার্যক্রম’ বাস্তবায়ন করেছে। সাধারণ জনগণের মধ্যে মহামারি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং বিদেশ থেকে আগত ব্যক্তিবর্গের জন্য কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন ও পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকার সমন্বিত করোনা চিকিৎসা ব্যবস্থাপনা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বিগত এক দশকে আমরা সশ্রস্ত্র বাহিনীর প্রতিটি শাখাকে আধুনিক সমরাস্ত্র এবং উপকরণ দ্বারা সমৃদ্ধ করেছি। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমাদের সরকারের আমলে সশস্ত্র বাহিনী যে পরিমাণ আধুনিকায়ন হয়েছে অতীতে কোনো সময়েই তা হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, আর্থ-সামজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ একটি সুপরিচিত নাম। করোনা মহামারির মধ্যে অনেক উন্নত এবং উদীয়মান অর্থনীতির দেশ যখন ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে, তখনও আমাদের প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা, নিষ্ঠা, দেশপ্রেম এবং পেশাগত দক্ষতায় বলীয়ান হয়ে দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে আরও বেশি অবদান রাখবেন এই প্রার্থনা করি।
- করোনা: দিনাজপুরে নতুন আরো ২৩ জন আক্রান্ত
- ভুরুঙ্গামারীতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামে বাড়ছে বাল্যবিয়ে
- চলমান কাজ শেষ হলে পরবর্তী কাজ পাবেন ঠিকাদার- প্রধানমন্ত্রী
- ডোমারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার ২
- কিশোরগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে পিষে মারল যুবক
- ‘দেশের সব ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হবে’
- কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০
- শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার
- প্রণোদনা প্যাকেজ নিয়ে ধারাবাহিক মতবিনিময় করবে অর্থ বিভাগ
- ডিএসসিসি`র উদ্যোগ ৫ হাজার করে টাকা দেয়া হবে ১২ হাজার পরিবারকে
- ‘জুমায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য প্রচার করতে হবে`
- উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
- ‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব সময় মাঠে থাকবে সরকার`
- তারাগঞ্জে কফি চাষে সফল মোখলেছুর
- স্নাতক চূড়ান্ত পরীক্ষার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘সন্ত্রাসী আড়ালকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া জনগণের দাবি’
- এক উপাদান ব্যবহারেই দূর হবে জেদি ছুলি
- গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- ‘মূর্তি ও ভাস্কর্যের বিরোধ সৃষ্টি ষড়যন্ত্রের অংশ`
- ৪৩তম বিসিএসে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে পিএসসি
- অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প
- জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ
- এবার কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন নুসরাত ফারিয়া
- যেভাবে সাহায্য লাভের জন্য দোয়া করতে বলেছেন বিশ্বনবী(সা:)
- ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক শপথ নেবেন আজ
- চার এমওইউ স্বাক্ষর হতে পারে হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠকে
- কুড়িগ্রামে আরও বেড়েছে শীতের দাপট
- ঘোড়াঘাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)


