• বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||

  • অগ্রাহায়ণ ১১ ১৪২৭

  • || ০৯ রবিউস সানি ১৪৪২

সর্বশেষ:
দেশের ইতিহাসে প্রথম দুই কার্য দিবসেই শেষ হলো ধর্ষণ মামলার বিচার ধর্মের নামে উস্কানিমূলক বক্তব্য বরদাস্ত করা হবে না- শিবলী সাদিক পাটগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ১০০ অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিপুল সম্ভাবনা ‘ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে’

তারাগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করলো পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

Find us in facebook

রংপুরের তারাগঞ্জে ৯৯৯ থেকে ফোন কলে তথ্য পেয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের মুচিপাড়া এলাকা থেকে চিকলী নদীতে ভাসমান অবস্থায় অর্ধ গলিত লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে তারাগঞ্জ থানা পুলিশ।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর শুকুর আলী বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে চিকলী নদী থেকে অর্ধ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫ থেকে ৪০ বছরের মতো হতে পারে। ২০ থেকে ২৫ দিন আগে ওই ব্যক্তি মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। লাশটি অর্ধগলিত হওয়ায় মৃত্যুর কোন আলামত পাওয়া যায়নি।

মৃত্যুর কারণ ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here