ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৈরি ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ করেছে
  • সোমবার   ২৬ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৫ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook

জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনার মধ্যে জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে। মোংলা বন্দর থেকে ট্রেন সেটগুলো এখন ঢাকায় আসার অপেক্ষায়। শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ মেট্রো ট্রেন সেট ২২ জুন জাপানের কোবে সমুদ্র বন্দর থেকে জাহাজযোগে বাংলাদেশে যাত্রা শুরু করে। ২০ জুলাই মোংলা বন্দরে এসে পৌঁছায় জাহাজটি। ওইদিনই উভয় মেট্রো ট্রেন সেট মোংলা বন্দরে নামানো সম্পন্ন হয়।

শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাদি শেষে বার্জ যোগে মেট্রো ট্রেন সেট দুটি নদী পথে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার উত্তরায় ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছাবে।

Place your advertisement here
Place your advertisement here