করোনার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে- তথ্যমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০
Find us in facebook
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যে বিশ্বের অর্থনীতি থমকে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
শুক্রবার ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ ও ‘জনতার প্রত্যাশা’ আয়োজিত সদ্যপ্রয়াত সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর স্মরণ সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশ আজ এগিয়ে যাচ্ছে। করোনাকালেও দেশের অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছে। এ বছর বিশ্বের হাতেগোনা মাত্র কয়েকটি ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির দেশের অন্যতম হচ্ছে বাংলাদেশ। এজন্য বিভিন্ন দেশ ও বিশ্ববাসী আমাদের প্রশংসা করছে। কিন্তু দেশের এই অগ্রযাত্রার সময় দেশবিরোধী ষড়যন্ত্রও শুরু হয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, প্রয়াত কর্নেল (অব.) শওকত আলী ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বীর মুক্তিযোদ্ধা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর আওয়ামী লীগকে সংগঠিত করতে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন কর্নেল (অব.) শওকত আলী।
তিনি আরো বলেন, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে ছয়বার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছিলেন। আমি তার রুহের শান্তি কামনা করি।
ড. হাছান বলেন, নির্মোহ সদালাপী এ মানুষটি শেখ হাসিনার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ২০০১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে যখন আওয়ামী লীগের হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হচ্ছিল, তখন শওকত আলী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নতুন প্রজন্মের রাজনৈতিকদের কাছে তার ব্যক্তিত্ব অনুকরণীয়। শওকত আলীর মৃত্যু শুধু দলের নয়, সমগ্র দেশের রাজনীতির জন্যই এক অপূরণীয় ক্ষতি।
জনতার প্রত্যাশা সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস চেয়ারম্যান আকরাম হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরীফ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
- করোনা: দিনাজপুরে নতুন আরো ২৩ জন আক্রান্ত
- ভুরুঙ্গামারীতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামে বাড়ছে বাল্যবিয়ে
- চলমান কাজ শেষ হলে পরবর্তী কাজ পাবেন ঠিকাদার- প্রধানমন্ত্রী
- ডোমারে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: গ্রেফতার ২
- কিশোরগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে বৃদ্ধাকে পিষে মারল যুবক
- ‘দেশের সব ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হবে’
- কুড়িগ্রামে শ্রী রামকৃঞ্চ আশ্রমের মন্দিরের কাজ উদ্বোধন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০
- শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার
- প্রণোদনা প্যাকেজ নিয়ে ধারাবাহিক মতবিনিময় করবে অর্থ বিভাগ
- ডিএসসিসি`র উদ্যোগ ৫ হাজার করে টাকা দেয়া হবে ১২ হাজার পরিবারকে
- ‘জুমায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য প্রচার করতে হবে`
- উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
- ‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব সময় মাঠে থাকবে সরকার`
- তারাগঞ্জে কফি চাষে সফল মোখলেছুর
- স্নাতক চূড়ান্ত পরীক্ষার দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘সন্ত্রাসী আড়ালকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া জনগণের দাবি’
- এক উপাদান ব্যবহারেই দূর হবে জেদি ছুলি
- গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- ‘মূর্তি ও ভাস্কর্যের বিরোধ সৃষ্টি ষড়যন্ত্রের অংশ`
- ৪৩তম বিসিএসে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে পিএসসি
- অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প
- জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ কাপ
- এবার কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন নুসরাত ফারিয়া
- যেভাবে সাহায্য লাভের জন্য দোয়া করতে বলেছেন বিশ্বনবী(সা:)
- ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক শপথ নেবেন আজ
- চার এমওইউ স্বাক্ষর হতে পারে হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠকে
- কুড়িগ্রামে আরও বেড়েছে শীতের দাপট
- ঘোড়াঘাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)


