শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে প্রচুর উন্নয়ন হচ্ছে: পরিকল্পনামন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১
Find us in facebook
শিক্ষা ও তথ্যপ্রযুক্তিখাতসহ বিভিন্নখাতে বাংলাদেশে প্রচুর ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। তিনি বলেন , সরকার এসব খাতের ঘাটতি পূরণে কাজ করছে। তথ্যপ্রযুক্তি খাতেও প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড কাজ চলছে।
গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) সুবিধাবঞ্চিত শিশুদের কারিগরি শিক্ষাদাতা প্রতিষ্ঠান ইউসেপ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিভিন্নখাতে বাংলাদেশে প্রচুর ঘাটতি আছে। শিক্ষা ক্ষেত্রে আছে, তথ্যপ্রযুক্তিখাতসহ আরও অনেক খাতেই আমাদের ঘাটতি আছে। তবে সরকার এখন এই ঘাটতি পূরণে কাজ করছে।
এম. এ. মান্নান বলেন, আমাদের সম্পদ বেড়েছে। কারণ মানুষ কাজ করছে দেখেই আমাদের সম্পদ সৃষ্টি হচ্ছে। আর এই কারিগরি শিক্ষার মাধ্যমে এই সম্পদ আরও বাড়বে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষিখাতে উন্নতপ্রযুক্তিতে কৃষকদের দক্ষ করতে সরকারের পরিকল্পনা আছে। কৃষিকে যান্ত্রিকিকরণ এবং বাণিজ্যিকীকরণের পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। কারণ, কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড।
দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারী, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীকে ৪৯ বছর ধরে দক্ষতা উন্নয়ন ও শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করায় ইউসেপ বাংলাদেশের প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং চতুর্থ শিল্প বিপ্লব (৪ আইআর) ও আইসিটি ভিত্তিক কোর্স চালু করায় ইউসেপ এর উদ্যোগকে সাধুবাদযোগ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুজিব বর্ষ উদযাপন জাতীয় বাস্তববায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবে মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদ্যাপন আগামী বছরগুলোতে এ দেশের জনগণকে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উৎসাহিত করবে।
এতে আরও বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম, ইউসেপ বাংলাদেশ-এর চেয়ারপারসন মিসেস পারভীন মাহমুদ, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম প্রমুখ।
- সৈয়দপুরে বিমানের ফ্রি এসি বাস প্লেনে চলাচলের আগ্রহ বাড়িয়েছে
- নীলফামারীর পূজা মণ্ডপগুলোতে উৎসবের আমেজ
- সিসি ফুটেজে চোর শনাক্ত: ডোমারে চুরি যাওয়া মালামাল উদ্ধার
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মদিনায় মসজিদভিত্তিক সমাজের সূচনা
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেলবোর্ন
- লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব
- জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


