• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

নাটোর থেকে উদ্ধার হয়েছে নীলফামারী থেকে নিখোঁজ ২ মাদরাসা ছাত্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

Find us in facebook

নীলফামারীতে নিখোঁজ মারুফ (১৩) ও নুর আলম (১৩) নামের দুই মাদরাসা ছাত্রকে নাটোর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে নাটোর থেকে নীলফামারীতে ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।

উদ্ধারকৃত দুই শিক্ষার্থী মাদরাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে জেলা সদরের রামনগর ইউনিয়নের বিশমুড়ি চেয়ারম্যানপাড়া এতিমখানা হাফিজিয়া মাদরাসায় কোরআন শিক্ষা গ্রহণ করতো। 

তারা মাদরাসায় বাইসাইকেল রেখে ট্রেনে করে নাটোর যায় এবং সেখানে একটি হোটেলে কর্মচারীর কাজ শুরু করেছিল বলে জানায় উদ্ধার হওয়া দুই মাদরাসা ছাত্র। 

বিষমুড়ি চেয়ারম্যানপাড়া এতিমখানা হাফিজিয়া মাদরাসার পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, আমরা বাচ্চাদের খুব আন্তরিকভাবে শিক্ষা দেই। তারপরেও কেন তারা পালিয়ে গেল, তা বুঝতে পারছি না।

উল্লেখ, গত ৯ অক্টোবর বিকেলে মাদরাসা থেকে নিখোঁজ হয় মারুফ ও নুর আলম। এ নিয়ে থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here