ভিজিএফ`র চাল বিতরণে ইউপি চেয়ারম্যানের সাহসী উদ্যোগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ জুলাই ২০২১
Find us in facebook
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ভিজিএফ কার্ডের উপকারভোগীদের তালিকা নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান ফজলুল হক। চেয়ারম্যানের এমন সততা ও সাহসীকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা গেছে, উপজেলার চরভূরঙ্গামারী ইউনিয়নে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) এর চাল বিতরণ করছেন ওই চেয়ারম্যান। এতে বরাদ্দকৃত ২৯.০৯০ মেট্রিক টনের বিপরীতে ২৯০৯ জন উপকার ভোগীর নাম ঠিকানা ও মোবাইল নম্বরসহ তালিকা কোন লুকোচুরি না করে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে লাগিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট উপকারভোগীরা নোটিশ বোর্ডে তালিকা দেখে স্লিপ সংগ্রহ করে তাদের প্রতি জনের জন্য বরাদ্দকৃত ১০ কেজি চাল নিচ্ছেন।
সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। দেখা গেছে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে ৯টি ওয়ার্ডের ২৯০৯ জনের সুবিধাভোগীর তালিকা লাগানো আছে। চাল বিতরণের এমন সিস্টেম দেখে খুশি উপকারভোগীরাও। প্রতিটি চালের বস্তার ওজন ৩০কেজি। তিন জন উপকারভোগী মিলে এক বস্তা চাল দেয়া হচ্ছে।
এ সময় কথা হয় ফেরদৌস হোসেন,আমির হামজা ও বৃদ্ধা সূর্য্যভান বেওয়ার সাথে। তারা তালিকায় নাম দেখে খুশিতে আত্নহারা। পরে তারা তিন জন মিলে ৩০ কেজির এক বস্তা চাল নিলেন। এতে মাপে কম হবে না বলে তারা জানান। তালিকা টানিয়ে দেয়ায় চেয়ারম্যানের প্রশংসা করতেও কার্পন্য করলেন না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও চেয়ারম্যানকে ধন্যবাদ দিলেন তারা।
চরভূরঙ্গামারী ইউনিয়ন আওয়ালী গীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন চেয়ারম্যানের ভিজিএফ এর তালিকা টানানোর উদ্যোগ সত্যি প্রশংসনীয়। চেয়ারম্যানের সততা ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান তিনি।
ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল হক বলেন ভিজিএফ এর চাল বিতরণে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয়ার জন্য ইউপি চেয়ারম্যান এটিএম ফজলুল হককে অভিনন্দন ও ধন্যবাদ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এটিএম ফজলুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার বিতরণ নিয়ে যেন যাতে কোন প্রশ্ন না ওঠে সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রকৃত সুবিধাভোগীরা চাল পাবে এবং মাপেও কম হবে না। আমি এই ধরনের উদ্যোগ সবসময় নিতে চাই কিন্তু কিছু ইউপি মেম্বারের অসহযোগিতার কারণে নিতে পারি না।
বিতরণকালে উপস্হিত থাকা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত মো: জামাল হোসেন বলেন, 'চেয়ারম্যানের এই উদ্যোগের কারণে চাল দিতে কোনপ্রকার সমস্যা হচ্ছে না। আশা করছি আজকের (২০ জুলাই) মধ্যেই বাকী সুবিধাভোগীর চাল সুষ্ঠুভাবে বিতরণ করতে পারব ইনশাআল্লাহ।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



