আত্মসমালোচনা করলেই বিএনপি থেকে বহিষ্কার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১
Find us in facebook
সম্প্রতি বিএনপির নেতাকর্মীরা দলের বিভিন্ন নেতার নাম উল্লেখ করে ফেসবুকে চরম সমালোচনা শুরু করেছেন। তবে বাকস্বাধীনতার এ ব্যবহারকে আপাতত বন্ধ করে দিতে চাইছে বিএনপির হাইকমান্ড।
তাদের মতে, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এমনকি সিনিয়র কোনো নেতার সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো লেখা প্রচার করা যাবে না। নেতাদের কোনো অনিয়ম বা বিচ্যুতি চোখে পড়লেও সেটি নিয়ে সমালোচনা করে দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। প্রয়োজনে হাইকমান্ডকে ফোনে অনিয়মের বিষয়ে জানাতে হবে।
বিএনপির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলীয় নেতাদের সমালোচনা বন্ধে তৃণমূল কর্মীদের ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিগগিরই কিছু নির্দেশনা দেবে বিএনপির হাইকমান্ড।
বিএনপির ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, দেড় বছর ধরে নেতাদের ঘরে বসে থাকা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়, খালেদা জিয়ার মুক্তি আদায় ও আন্দোলন-সংগ্রাম গড়তে ব্যর্থতার সমালোচনায় নানা সময়ে তৃণমূলের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে বিএনপির হাইকমান্ড। দলের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, কমিটি মনোনয়ন, পদ বিতরণসহ নানা ইস্যুতে বিভিন্ন সময়ে হাইকমান্ডকে নেতিবাচক মন্তব্য শুনতে হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে।
আর ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে এসব অনিয়ম, বিচ্যুতি নিয়ে কর্মীদের লেখালেখির কারণে তৃণমূল বিএনপিতে বাড়ছে বিশৃঙ্খলা ও হতাশা। এর ফলে সংগঠিত করা যাচ্ছে না দীর্ঘদিন ধরে বিশৃঙ্খল হয়ে পড়া তৃণমূল বিএনপিকে।
এছাড়া খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুলদের মতো নেতাদের নিয়ে নিজ দলীয় কর্মীরা কঠোর সমালোচনা করায় রাজনীতিতে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে হাইকমান্ডকে। অনেক ক্ষেত্রে ফেসবুকে দলের বিরুদ্ধে নেতিবাচক লেখালেখির কারণে অবিশ্বাস, অনাস্থা ও হতাশার কারণে দলত্যাগী নেতাদের সংখ্যাও সমানতালে বাড়ছে। তাই দলীয় প্রধানসহ গুরুত্বপূর্ণ নেতাদের সম্মান রক্ষার পাশাপাশি তৃণমূলে দলত্যাগ আটকাতে ফেসবুকে কর্মীদের নেতিবাচক লেখা বন্ধ রাখতে কঠোর হচ্ছে বিএনপি।
জানা গেছে, কোন কোন বিষয় ফেসবুকে প্রচার করা যাবে না, এ সংক্রান্ত একটি খসড়া তৈরি করে এরই মধ্যে লন্ডনে পাঠানো হয়েছে। তারেক রহমান অনুমোদন দিলেই সেটিকে দলীয় আইন বানিয়ে তৃণমূল কর্মীদের সমালোচনা ঠেকাতে ব্যবহার করা হবে। আর যারা আইন অমান্য করে নেতিবাচক লেখালেখি করবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে হাইকমান্ড। বেশি বাড়াবাড়ি করলে বহিষ্কারও করা হতে পারে।
ফেসবুক ব্যবহারে দলীয় কর্মীদের সতর্ক করার বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আপনি যাকে-তাকে অপমান করবেন। বিএনপি একটি বড় দল। এটি পরিচালনা করতে গেলে ভুল-ত্রুটি হতেই পারে। তবে সেটি নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে দোষারোপ করে তো কর্মীরা যাচ্ছেতাই মনোভাব প্রকাশ করতে পারে না। মূল কথা হলো দলের সমালোচনা ও গোপনীয় কোনো কিছু নিয়ে প্রকাশ্যে কথা বলতে পারবেন না কর্মীরা।
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা না করে কোনো অভিযোগ থাকলে সরাসরি হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূল কর্মীদের অভিযোগ শোনার জন্য একটি সেল গঠন করা হবে। সেখানে মোবাইল নম্বর দেওয়া থাকবে। ফোন করে যে কেউ অভিযোগ করতে পারবে।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, বিএনপি নতুন এ আইনের মাধ্যমে তাদের দলের সমর্থক ও নেতাকর্মীদের কণ্ঠরোধ করতে চায়, যা সম্পূর্ণ আইন বিরোধী। নিজ দলের নেতাকর্মীদের বাকস্বাধীনতা হরণ করতেই তারা এ আইন চালু করছে। এ আইন চালুর মধ্য দিয়ে বিএনপি তাদের দলের মধ্যে গণতন্ত্রকে হত্যা করছে।
- দেবীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আবু বকর
- বিদায় নিলেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার শামীমা সুলতানা
- কুড়িগ্রামে নদ-নদীর তীরে মাঠজুড়ে শুধু সাদা কাশফুলের সমারোহ
- পাটের ভালো ফলনের সঙ্গে ন্যায্যমূল্য পাওয়ায় খুশি রংপুরের চাষিরা
- সৈয়দপুরে বিমানের ফ্রি এসি বাস প্লেনে চলাচলের আগ্রহ বাড়িয়েছে
- নীলফামারীর পূজা মণ্ডপগুলোতে উৎসবের আমেজ
- সিসি ফুটেজে চোর শনাক্ত: ডোমারে চুরি যাওয়া মালামাল উদ্ধার
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


