• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম‍্যমাণ আদালতের অভিযান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম‍্যমাণ আদালত। এসময় উত্তোলনকারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয় মেশিন ও পাইপ।

গতকাল সোমবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার মোলংহাট পাড়ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন থেকে একটি চক্র বালু উত্তোলন করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

এসময় বালু উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।

Place your advertisement here
Place your advertisement here