• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

মিঠাপুকুরে একাধিক মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একাধিক মাছ বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিক্রয় নিষিদ্ধ ও কেমিক্যাল মিশ্রিত মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল শনিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এসময় মৎস বিভাগ ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

অভিযানের সময় বিক্রয় নিষিদ্ধ, কেমিক্যাল মিশ্রিত ও পঁচা মাছ বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। দোকানে বিক্রয় নিষিদ্ধ ও কেমিক্যাল মিশ্রিত মাছ বিক্রির সাথে জড়িত থাকার দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, জনগণের জন্য নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিতকরণে এ অভিযান অব্যাহত থাকবে।

Place your advertisement here
Place your advertisement here