• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় মজনু মিয়া (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৫ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। মজনু মিয়া বগুড়া জেলার গাবতলীর এলাকার জিন্দা মন্ডলের ছেলে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইয়ামিন উদ দৌলা জানান, সকালে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে মজনু মিয়া রংপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের শাহ আমানত পেট্রোল পম্পের পাশে পৌঁছালে অজ্ঞাতনাম একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মজনু মিয়ার মৃত্যু হয়।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

Place your advertisement here
Place your advertisement here