রংপুর-ঢাকা ছয় লেন মহাসড়ক নির্মাণ কাজে গতি ফিরেছে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১
Find us in facebook
বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও উল্টো গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়কের ছয় লেনের নির্মাণ কাজ।তবে নির্মাণ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে মহাসড়কের পাশে পীরগঞ্জ এলাকার সাড়ে তিন কিলোমিটার সড়ক ও তিনটি মসজিদ।এর মধ্যে মহাসড়কের প্রায় ৩৭ ভাগ কাজ শেষ হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ভূমি জটিলতা ও মহাসড়কের পাশে তিনটি মসজিদ থাকায় কাজে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি অল্পকিছু দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। করোনা, গত বছরের বন্যা, জলাবদ্ধতাসহ বিভিন্ন জটিলতা কাটিয়ে ওঠার পর রংপুর-ঢাকা ছয় লেন মহাসড়ক নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে রংপুরের বড়দরগা পর্যন্ত ২৭ দশমিক ২ কিলোমিটার সড়কের ৭নং প্যাকেজের আওতায় ছয় লেনের নির্মাণ কাজ প্রায় ৩৭ ভাগ সম্পন্ন করা হয়েছে। কাজের গতি প্রতিদিন বেড়ে চলছে। ২০২২ সালে রংপুর-ঢাকা মহাসড়ক ছয় লেনের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা।
সড়ক নির্মাণ প্রকল্প প্যাকেজ-৭ এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী আফিদ হোসেন জানান, ৫২৫ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা পর্যন্ত ২৭ দশমিক ২ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ২৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ এগিয়ে চলছে। এর জন্য ২৪০ একর জমি হুকুম দখল করা হয়েছে। জমির মালিকদের রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে শত কোটি টাকার বেশি ক্ষতি পূরণ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ দখলদারদেরও ৩ কোটি দেওয়া হয়েছে। এই প্যাকেজের আওতায় ৩০টি কালভার্টের মধ্যে ২৭টির নির্মাণ কাজ শেষ হয়েছে। চলমান আছে ৩টির কাজ অল্প সময়ের মধ্যে শেষ হবে। তিনি জানান, মাহাসড়কের এই অংশের পলাশবাড়িতে এক ফ্লাইওভার নির্মাণ করা হবে যার পরিধি হবে ১৭৬ মিটার। এছাড়াও পীরগঞ্জের ধাপের হাটে, লালদিঘিতে ওভার পাস নির্মাণ করা হবে। পলাশবাড়িতে হাতির ঝিলের আদলে আন্ডার পাস নির্মাণ করা হবে।
প্রকৌশলী আফিদ হোসেন জানান, ছয় লেন এই সড়কের মধ্যে চার লেনে দ্রুত গতির যানবাহন চলাচল করবে। বাকি দুই লেনে চলাচল করবে স্বল্প গতির বিভিন্ন ধরনের যানবাহন। তিনি বলেন, ৫২৫ কেটি টাকার এই সড়ক নির্মাণ প্রকল্পে জমির মালিকদের ক্ষতি পূরণ, নতুন অফিস ভবন নির্মাণ, মাটি ভরাটসহ বিভিন্ন কাজ রয়েছে।
প্রকল্প ম্যানেজার জানান, রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ এলাকার সাড়ে তিন কিলোমিটার সড়কের আশপাশের জমি বুঝিয়ে দেওয়াসহ লালদিঘি ও খেদপতপুর এলাকার তিনটি মসজিদ সরিয়ে নেওয়ার জন্য আমরা রংপুর জেলা প্রশাসককে চিঠি দিয়েছি। আশা করছি অল্পকিছু দিনের মধ্যে আমরা এসব জায়গা বুঝে পাব এতে করে আমাদের কাজের গতি আরও বেড়ে যাবে। ২০১৯ সালের জুন মাসে সরকার রংপুর-ঢাকা মহাসড়ক ছয় লেন নির্মাণের আদেশ দিলেও নানা জটিলতার কারণে ২০২০ বছরের জানুয়ারি মাস থেকে এর নির্মাণ কাজ শুরু হয়।
অপরদিকে সড়ক নির্মাণ প্রকল্পের প্যাকেজ-৮ এর পীরগঞ্জের বড়দরগা থেকে রংপুর নগরীর মর্ডান মোড় পর্যন্ত ২৩ দশমিক ৫ কিলোমিটার সড়কের জন্য ৪৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই নির্মাণ কাজের আওতায় ১৭টি কালভার্ট, চারটি ব্রিজ রয়েছে। এসব ব্রিজ ও কালভার্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, জমি হুকুদ দখল করতে সময় লাগে সেজন্য দেরি হচ্ছে। জমি হুকুম দখলের বিষয়টি ৭ ধারা পর্যায়ে রয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে জটিলতার নিরসন হবে।
- হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম
- রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
- সৈয়দপুরে ৫ দোকানে আগুন, ক্ষতি ৩০ লাখ
- পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ করা হবে
- ই-কমার্স প্রতিষ্ঠান ২ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ
- প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
- করোনায় ৬ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ২৯৪
- যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- দেশের কোনো মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই- পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে শত কৃষককে সম্মাননা
- আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি আরিফের
- ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিল ডু সামথিং ফাউন্ডেশন
- কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
- পীরগঞ্জের সহিংসতায় গ্রেপ্তার আরো ১
- ২ লাখ টাকা! লোভ না করে মালিক খুঁজে ফেরত দিলেন রিকশাচালক
- ভূরুঙ্গামারীতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
- নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
- সন্ত্রাস ও জঙ্গি দমনে শেখ হাসিনা সরকার
- আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ
- ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান
- ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা’
- ২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি
- ডিমলায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মাদক নিয়ন্ত্রণে ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ
- মুজিববর্ষ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু
- সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের
- বাংলাদেশ-ভারতের মধ্যে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
- ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে- প্রধানমন্ত্রী
- দেশের সব মানুষ পাবে নিরাপদ পানি
- মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
- পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের `হৃৎপিণ্ড` চুল্লি উদ্বোধন
- পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
- জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা
- ‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
- মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
- স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
- সুস্থ-সুন্দর থাকতে মেনে চলুন ৫ নিয়ম
- যুক্তরাষ্ট্রে ৩৭ অঙ্গরাজ্যে পেঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ
- সুরক্ষার কথা ভেবে হিলি স্থলবন্দরে মেডিক্যাল সেন্টার স্থাপিত হবে
- বঙ্গবন্ধু টানেল ঘিরে সাংহাইয়ের স্বপ্ন
- ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
- তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য সংবলিত দিনাজপুরের রাজবাড়ি
- প্রতিদিন টিকা পাবে ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থী


