• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

মিঠাপুকুরে মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে মাদক পাচারকারী চক্রের মূল হোতা জিল্লুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার জয়রামপুর আনোয়ার গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার জিল্লুর রহমান উপজেলার খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের জয়রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশিকালে সিটের নিচ থেকে ২০ বোতল ফেনসিডিলসহ জিল্লুর রহমানকে আটক করা হয়।

মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিল্লুর রহমান চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here