বদরগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১
Find us in facebook
রংপুরে এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নির্মমভাবে অপর এক শিশুকে পিটিয়ে আহত করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এঘটনায় অভিযুক্ত শিশুটির বাবা উল্টো ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করছেন।
ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজ দেখে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার (২৭ আগস্ট) রাতে সুরুজ মিয়া, সজিব, খোকন মন্ডল, রোকন মন্ডল, মনদেল কেরানী ও আকমল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়।
শনিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।
এর আগে, গত ২১ আগস্ট রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছায় শিশুদের খেলার সময় তিন বছরের এক শিশুকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে পাশের বাড়ির সপ্তম শ্রেণিতে পড়ুয়া অপর এক শিশুকে হাত-পা বেঁধে নির্দয়ভাবে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয় একটি প্রভাবশালী মহল। অন্ধকার ঘরের ভেতর শিশুটিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে প্রশাসনের টনক নড়ে। এ ঘটনার সাতদিন পর নির্যাতনের শিকার শিশুটির পিতা বদরগঞ্জ থানায় মামলা করেন।
থানায় লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট লুকোচুরি খেলার সময় সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী চার বছরের এক কন্যা শিশুকে থাপ্পড় মারে। এ ঘটনা ভিন্নখাতে নিয়ে ওই কন্যা শিশুর পরিবার অভিযোগ তোলেন তার মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় শিশুটিকে তার বোনের বাড়ি থেকে ডিবি পরিচয় দিয়ে ধরে এনে একটি ঘরের ভেতর হাত-পা বেঁধে বেদম মারপিট করে আহত করা হয়। এসময় পাষণ্ডরা ওই শিশুর গোপনাঙ্গে কলমের চিকন অংশ ঢুকিয়ে আঘাত করে। এমনকি জিহ্বার নিচে কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত করে। এসময় শিশুটি পানি খেতে চাইলে অন্য শিশুদের প্রস্রাব গ্লাসে দিয়ে তাকে জোর করে খাওয়ানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন শিশুটির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ছেলেটিকে যশোরের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠায়।
নির্যাতনের শিকার শিশুটির বাবা ও স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের প্রভাবশালী ওই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছেলেকে আমার মেয়ের বাড়ি থেকে ধরে নিয়ে হাত-পা বেঁধে কয়েক দফায় নির্যাতন করে। এক পর্যায়ে তারা ছেলের গোপনাঙ্গসহ জিহ্বার নিচ দিয়ে কলম দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে। পানি পানি বলে চিৎকার করলে পাষণ্ডরা অন্য শিশুদের প্রস্রাব খেতে দেয়। আমি ওই পাষণ্ডদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করছি।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, গ্রেফতার হওয়া নির্যাতনের শিকার শিশুটির বাবা ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে মামলা রেকর্ড করা হয়। প্রকৃত দোষী ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
- বিদায় নিলেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার শামীমা সুলতানা
- কুড়িগ্রামে নদ-নদীর তীরে মাঠজুড়ে শুধু সাদা কাশফুলের সমারোহ
- পাটের ভালো ফলনের সঙ্গে ন্যায্যমূল্য পাওয়ায় খুশি রংপুরের চাষিরা
- সৈয়দপুরে বিমানের ফ্রি এসি বাস প্লেনে চলাচলের আগ্রহ বাড়িয়েছে
- নীলফামারীর পূজা মণ্ডপগুলোতে উৎসবের আমেজ
- সিসি ফুটেজে চোর শনাক্ত: ডোমারে চুরি যাওয়া মালামাল উদ্ধার
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মদিনায় মসজিদভিত্তিক সমাজের সূচনা
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


