• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মিঠাপুকুরে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে গাঁজাসহ আব্দুল হালিম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট ) দুপুরে উপজেলার শঠিবাড়ি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক আব্দুল হালিম উপজেলার মাহিয়ারপুুুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শঠিবাড়ি নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুল হালিমকে পুলিশ আটক করেন। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার আব্দুল হালিম দীর্ঘদিন ধরে শরীরে মধ্যে বিশেষ কায়দায় মাদক পরিবহন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। 

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, আটক হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Place your advertisement here
Place your advertisement here