• বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||

  • আশ্বিন ৭ ১৪২৮

  • || ১৩ সফর ১৪৪৩

সর্বশেষ:
জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

পীরগাছায় শয়নকক্ষ থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১  

Find us in facebook

রংপুরের পীরগাছায় শয়নকক্ষ থেকে রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাধাকৃষ্ণ গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রাবেয়া বেগমের সন্তানেরা চাকরির সুবাদে ঢাকায় বসবাস করায় নিজ বাড়িতে একাই থাকতেন তিনি। শনিবার দুপুর পর্যন্ত বৃদ্ধা রাবেয়া বেগমের সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা তার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধা রাবেয়া বেগমের শয়ন ঘরে তালা লাগানো দরজার ফাঁক দিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ বিকালে শয়নকক্ষ থেকে রাবেয়া বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, রাতের কোন এক সময়ে গলা কেটে রাবেয়া বেগমকে হত্যা করে দুর্বৃত্তরা।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, বৃদ্ধা রাবেয়া বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Place your advertisement here
Place your advertisement here