রংপুরে কুড়িয়ে পাওয়া ৪ লাখ ১৮ হাজার টাকা ফেরত দিলেন চাকরিজীবী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ জুলাই ২০২১
Find us in facebook
রংপুর নগরীতে রাস্তায় কুড়িয়ে পাওয়া ২ লাখ ৩৮ হাজার টাকা ফেরত দিয়েছেন এক চাকরিজীবী। ওই টাকার সঙ্গে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেকও ছিল। ঘটনাটি ঘটেছে নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি-সংলগ্ন জুম্মাপাড়া এলাকায়।
রোববার (১৮ জুলাই) বেলা দেড়টার দিকে নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি-সংলগ্ন জুম্মাপাড়া রোডে কাগজে মোড়ানো পড়ে থাকা টাকাগুলো কুড়িয়ে পান আজিজুর রহমান জুয়েল। পরে বিকেল চারটার দিকে প্রকৃত মালিক আলমগীর হোসেনকে চেকসহ টাকাগুলো ফেরত দেন তিনি।
আজিজুর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি র্যাংগস পেট্রোলিয়াম লিমিটেডের (শেল লুব্রিকেন্ট) ডেপুটি ম্যানেজার পদে চাকরি করছেন।
আজিজুর রহমান জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে রাস্তায় অনেকগুলো টাকা পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি নিজেই ভয় পেয়েছিলেন। পরে টাকাগুলো কুড়িয়ে নেন। তিনি দেখেন, একটা টিস্যু জাতীয় কাগজে মোড়ানো ছিল টাকাগুলো। পরে তা তিনি একটা ব্যাগে করে নিয়ে যান।
বাসায় ফিরে টাকার প্রকৃত মালিকের সন্ধান করার কাজ শুরু করেন আজিজুর। পরে টাকার সঙ্গে থাকা চেকের পেছনে লেখা ফোন নম্বর দেখতে পান। সেই নম্বরে যোগাযোগ করেন। অপর প্রান্ত থেকে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলে টাকার মালিককে প্রয়োজনীয় প্রমাণসহ দেখা করতে বলেন তিনি।
আজিজুর বলেন, মুঠোফোন নম্বরে কথা বলে জানতে পারি, টাকাগুলো প্রাণ গ্রুপে কর্মরত আলমগীর হোসেন নামের একজন হারিয়ে ফেলেছেন। পরে বিকেলে ওই ব্যক্তি প্রমাণসহ উপস্থিত হন। সবকিছু যাচাই-বাছাই করে স্থানীয়দের উপস্থিতিতে টাকা ও চেক ফেরত দিয়েছি।
টাকা প্রাপ্তির পর আলমগীর হোসেন জানান, রংপুরে তিনি প্রাণ (আরএফএল) গ্রুপের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বলেন, হারাগাছ এলাকা থেকে দুজন ব্যবসায়ীর টাকা নিয়ে মোটরসাইকেলে করে ব্যাংকের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে টাকাগুলো রাস্তায় পড়ে যায়, কিন্তু বুঝতে পারিনি। পরে অনেক খোঁজাখুঁজি করি। কোথাও না পেয়ে চিন্তিত হয়ে পড়ি। পরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
উচ্ছ্বাস প্রকাশ করে আলমগীর হোসেন বলেন, টাকাগুলো আমার ছিল না, এটা কোম্পানির আমানত। আমি ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরে ফোনে জানার পর বিষণ্নতা দূর হয়। আমার বলার ভাষা নেই, এখন পৃথিবীতে ভালো মানুষ আছে। যার দৃষ্টান্ত আজিজুর রহমান স্থাপন করেছেন। আমি ভীষণ আনন্দিত।
প্রাণ গ্রুপে কর্মরত আরেক প্রতিনিধি লাল মিয়া জানান, টাকা ফেরত পেয়ে আমাদের খুব ভালো লাগছে। যদি এই টাকা ফেরত পাওয়া না যেত, তাহলে অনেক ক্ষতি হতো। এ ক্ষতিপূরণ দিতে আমাদের কয়েক মাস লাগত। বেতন-ভাতা নিয়ে অসুবিধা হতো।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



