রংপুরের হাঁড়িভাঙ্গা আমের বিশ্ব দর্শন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১
Find us in facebook
রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙ্গা আমের প্রথম বিশ্ব দর্শনে আশা জাগিয়েছে চাষি-ব্যবসায়ী ও মানুষের মাঝে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আসাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গেছে এই হাঁড়িভাঙ্গা আম।
এছাড়াও নেপাল ও ভুটানের রাষ্ট্র প্রধানের কাছে গেছে এই আম। এতে রংপুরের মানুষ যেমন গর্বিত তেমনি ব্যবসায়ী ও আম চাষিরাও আশ্বান্বিত হয়ে উঠেছেন।
কৃষি বিভাগ বলছে, হাঁড়িভাঙ্গা বেশি দিন সংরক্ষণ করা যায় না বলে বিদেশে বপ্তানিযোগ্য নয় এই আম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছরই আমের মৌসুমে ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজ্যে আম পাঠান। এবার প্রধানমন্ত্রী হাঁড়িভাঙ্গা আম পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় বিশেষ সতর্কতার সাথে পাঠানো হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত ৪ জুন ৭৫ মণ হাঁড়িভাঙ্গা আম বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বেসরকারি প্রতিষ্ঠান এগ্রোভিশন এই আম পাঠিয়েছে। এরপর ত্রিপুরা, আসাম মেঘালয়, নেপাল ও ভুটানে মোট ৩০ মিট্রিক টন আম পাঠানো হয়।
কৃষিবিদদের মতে, হাঁড়িভাঙ্গা আম গাছ থেকে পারার পরে ৭ দিনের বেশি রাখা যায় না। এর মধ্যেই এই আম পেকে যায়। তাই ইচ্ছে থাকলেও এই আম বিদেশে রপ্তানি করা সম্ভব নয়। এই আমের গঠন প্রকৃতি এমন যে এটিকে প্রক্রিয়াজাত অথবা ফ্রিজিং করেও রাখা যায় না। তবে এই আমের আচার কিংবা জেলি করা যায়।
কৃষি বিভাগ এই আমকে টিকিয়ে রাখার অন্যতম কারণ হিসেবে মনে করে, দেশের অন্যান্য স্থানের আম যখন শেষ হয়ে যায়। তখন এই আম বাজারে আসে। ওই সময় পুষ্টির চাহিদা মেটায় এই আম। তাই এই আমের কদর বেশি।
বদরগঞ্জ উপজেলার কুতুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান চাপুল বলেন, মিঠাপুকুরের ময়েনপুরে আমার বাগান রয়েছে। আমার বাগানের আম ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খেয়েছে এটা ভাবতে আনন্দ লাগছে।
আম চাষি সামছুজ্জামান বলেন, হাঁড়িভাঙ্গা আমকে নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। এটিকে সংরক্ষণের ব্যবস্থা করে বিদেশে পাঠাতে পারলে চাষিরা যেমন লাভবান হবে তেমনি সুস্বাদের কারণে বিদেশে এর সুনাম বাড়বে।
রংপুর কৃৃষি অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, সরকারিভাবে এই আম ভারত, নেপাল ও ভুটানে পাঠানো হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান এগ্রোভিশন এই আম পাঠালেও কৃষি বিভাগ সার্বিক বিষয়টি মনিটরিং করেছে।
সুস্বাদের কারণে হাঁড়িভাঙ্গা আম সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দেশের অন্যান্য স্থানের আম শেষ হয়ে যাওয়ার পরই এই আম বাজারে পাওয়া যায়। আনুষ্ঠানিভাবে হাঁড়িভাঙ্গা আম গাছ থেকে পারা ও বিক্রি শুরু হয়েছে ২০ জুন থেকে।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



