রাজা-বাদশাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন পীরগঞ্জের শহিদ!
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ জুলাই ২০২১
Find us in facebook
রাজা-বাদশা। এরা কোন দেশের রাজা কিংবা বাদশা নয়। নয় কোন মানুষের নামও। রাজা- বাদশা রংপুরের পীরগঞ্জের পশু চিকিৎসক শহিদ মিয়ার গৃহ পালিত উন্নত ফ্রিজিয়ান জাতের ষাঁড়ের নাম।
দীর্ঘদিন ধরে সম্পূর্ণ দেশিয় পদ্ধতিতে নিজ বাড়িতে অতি যত্নে লালন পালন করেছেন তিনি। আদর করে এদের নাম রেখেছেন রাজা-বাদশা। ২৫ মণ ওজনের রাজার দৈর্ঘ্য ৭০ ইঞ্চি ও প্রস্থ ৯৭ ইঞ্চি এবং ২২ মণ ওজনের বাদশার দৈর্ঘ্য ৬৮ ইঞ্চি ও প্রস্থ ৬৮ ইঞ্চি। রাজার দাম হাকিয়েছেন ৮ লাখ ও বাদশার দাম ৬ লাখ টাকা। তবে বিভিন্ন মাধ্যমে ক্রেতারা রাজা- বাদশাকে পছন্দ করে দামাদামি করছেন। কিন্তু কাঙ্খিত দাম না পাওয়ায় আদরের রাজা-বাদশাকে বিক্রি করছেন না বলেও জানান পশু চিকিৎসক শহিদ মিয়া। পশু চিকিৎসক শহিদ মিয়া রংপুরের পীরগঞ্জের পাঁচগাছী গ্রামের বাসিন্দা।
তিনি জানান, আসন্ন কোরবানির ঈদকে লক্ষ্য করে সম্পূর্ণ দেশিয় পদ্ধতিতে রাজা-বাদশাকে লালন পালন করা হয়েছে। কিন্তু মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে পশুর হাট না বসায় লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন তিনি।
শহিদ মিয়া আরও বলেন, প্রতিদিন কাঁচা ঘাস, গমের ভূষি, ছোলা, ভুট্টা, খেসারির গুঁড়া ও বিভিন্ন প্রকার মৌসুমি সবজি খাওয়ানো হয় গরু দুইটিকে। প্রতি মাসে তার আয়ের একটা বড় অংশ রাজা-বাদশার পেছনে ব্যয় হয়। পরিবারের অন্য সদস্যদের মত রাজা-বাদশাকে লালন পালন করেছি। এ ধরনের ষাঁড় পালনে অনেক ব্যয়। লাভের আশায় পরিবারের সবাই মিলে পরম যত্ন করে ষাঁড় দুটিকে বড় করা হয়েছে। এদের চালচলন ও সুঠাম স্বাস্থ্য দেখে ষাঁড় দুটিকে তারা রাজা-বাদশা বলে ডাকেন।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তাজুল ইসলাম বলেন, শহিদ অতি কষ্টে লাভের আশায় ষাঁড় দুটিকে বড় করেছেন। সম্পূর্ণ দেশিয় খাদ্য খাওয়ানোর ফলে তার ষাঁড়ের মাংস হবে সুস্বাদু। আমরা তাকে সব সময় টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছিলাম। সামনে কোরবানির ঈদ, তিনি যদি রাজা-বাদশাকে বিক্রি করে লাভবান হতে পারেন, তাহলে তার মতো এ অঞ্চলের অনেক কৃষক গরু পালনে উৎসাহ পাবেন। ফলে এ উপজেলায় সমৃদ্ধ হবে অর্থনীতির চাকা।
পশু চিকিৎসক শহিদ মিয়ার সাথে যোগাযোগের ঠিকানা- ০১৭৫০-৯০৩৬১৩
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



