লকডাউনে হতদরিদ্রদের পাশে থাকবে আ.লীগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ জুলাই ২০২১
Find us in facebook
আজ বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। বিগত দিনে লকডাউনের সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্নআয়ের মানুষ। বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা ছিল শোচনীয়। করোনা সংক্রমণের প্রথম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মানবিক কার্যক্রমের মাধ্যমে ওই মানবেতর পরিস্থিতি মোকাবিলা করেছে।
আওয়ামী লীগের ভাষ্যমতে, করোনায় ভুক্তভোগীদের তালিকা ধরেই দ্বিতীয় ধাপের লকডাউনেও সরকারের পাশাপাশি আওয়ামী লীগ খাদ্য ও সুরক্ষাসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি অব্যাহত রেখেছে টেলিমেডিসিন সেবা। এবার সাত দিনের জন্য যে লকডাউনে যাচ্ছে দেশ, তাতে যারা সমস্যায় বেশি পড়বে তাদের সহায়তার জন্য পুরো প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সুজিত রায় নন্দী বলেন, অসহায় মানুষের জন্য প্রক্রিয়াটি চলমান। বুধবার ৩০টি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে সুরক্ষাসামগ্রী ও খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে। আরও যেখানে প্রয়োজন হবে, দলের পক্ষ থেকে যা যা করণীয় তার পুরো প্রস্তুতি রয়েছে। অসহায় মানুষকে চিহ্নিত করে তাদের সহায়তা করার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে সহায়তা করার জন্য সরকারের কাছে একটি তালিকা আছে, আওয়ামী লীগের কাছেও আছে। সেই তালিকা অনুযায়ীই সহায়তা করা হবে।
দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, একটি মানুষও যাতে অনাহারে না থাকে, সে জন্য আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। তাই থানা, ওয়ার্ড বা এলাকার জনপ্রতিনিধি বা নেতৃবৃন্দের কাছে শরণাপন্ন হলে তারা যতদ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এই করোনা মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ শুরু থেকে মানুষকে সচেতন ও সহায়তা করার কাজটি অব্যাহতভাবে করে যাচ্ছে। ‘জীবনের চেয়ে জীবিকা মূল্যবান নয়’ এটি যেমন আমাদের মাথায় আছে, তেমনি মানুষের অসহায়ত্বের কথাও মনে আছে। দলগতভাবে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়াবে। যেখানেই প্রয়োজন হবে, সেখানেই খাদ্য বা সুরক্ষাসামগ্রী পৌঁছে যাবে।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।
স্বেচ্ছাসেবক লীগও মানুষের সংকটে পাশে থাকার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, আমাদের কাজই হচ্ছে সেবামূলক কাজে যুক্ত থাকা। লকডাউনে মানুষের সহায়তার প্রয়োজন হলে তাদের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। কেন্দ্রের নির্দেশনা সারাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাদের দেওয়া হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটি টেলিমেডিসিন সেবা অব্যাহত রেখেছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি জয় বাংলা অ্যাপসের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিচ্ছে।
- পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় এবার চমড়া নষ্ট হয়নি: শিল্পমন্ত্রী
- কাহারোলে বেগুনের বাম্পার ফলন
- `করোনা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে`
- এবার গ্রামে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে
- লকডাউন বাস্তবায়নে রংপুরে তৎপর সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি
- মামলা ও জরিমানা অব্যাহত রেখেছেন কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত
- খানসামায় দুটি এসএসসি ব্যাচের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট
- অবশেষে সেই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন পাটগ্রামের সেই মেম্বার
- ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
- দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বিনামূল্যে ওষুধ, সুরক্ষা সামগ্রী সেবা
- চিলমারীতে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮২
- গাইবান্ধায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের চারা রোপণের কাজ শুরু
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
- প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে ২৫০টি ভেন্টিলেটর সংগ্রহ
- ভারত ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের পরিচয় দিয়ে যাচ্ছে: ড. হাছান মাহমুদ
- পদ বাঁচাতে খালেদার শরণাপন্ন ফখরুল
- ‘দক্ষতা নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে’
- গাইবান্ধায় ২টি পেট্রোল বোমা ও ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১২৯১
- করোনা সংকট মোকাবেলায় রংপুরে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
- বিএনপিতে সক্রিয় হচ্ছে তৃতীয় পক্ষ
- টিকা পেতে এক কোটি ১৮ লাখের বেশি নিবন্ধন
- গোবিন্দগঞ্জে পুকুরে মিলল মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ
- ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী
- পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা
- দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান
- সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ
- চট্টগ্রামে ৪ থানায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



