পূজায় খাবারের মেন্যুতে রাখুন ‘মুরাদাবাদী চিকেন বিরিয়ানি’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১
Find us in facebook
পূজা মানেই রকমারি খাবার। সেই তালিকায় বিরিয়ানি না থাকলে খাবারের পরিপূর্ণতাই আসবে না। আর না আসে পূজার আনন্দ। তাই তালিকায় যোগ করে নিন সুস্বাদু ‘মুরাদাবাদী চিকেন বিরিয়ানি’। এটি বিরিয়ানির একটি নতুন রেসিপি। পূজায় ‘মুরাদাবাদী চিকেন বিরিয়ানি’ সহজেই খাবারের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেবে।
এই বিরিয়ানি একবার খেলে স্বাদ লেগে থাকবে মুখে। তাই মুরাদাবাদী চিকেন বিরিয়ানি পূজায় লাঞ্চ, ডিনার কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন। চলুন তবে রেসিপিটি জেনে নেয়া যাক-
উপকরণ: ২৫০ গ্রাম বাসমতী চাল, ৫০০ গ্রাম মুরগি (লেগ পিস), ৫টা লবঙ্গ, দুই কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ কালো জিরা, ৫টা ছোট এলাচ, প্রয়োজন অনুযায়ীআদা ও রসুন বাটা, ৫টা কাঁচা মরিচ কুচি, ২ চা চামচ গরমমশলা গুঁড়া, ১ চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া, ১ চা চামচ ধনে গুঁড়া, ১ ইঞ্চি দারুচিনি, ৩টি তেজপাতা, ১ চা চামচ আস্ত জিরা, ১ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ জয়ত্রী, ২ টেবিল চামচ পুদিনা পাতা, ৩ টেবিল চামচ দই, ১ চা চামচ ঘি, প্রয়োজনমতো তেল ও লবণ, ১ টেবিল চামচ কেওড়ার জল, পরিমাণমতো পানি, বিরিয়ানির রং, বিরিয়ানি মশলা।
প্রণালী: প্রথমে চাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর মাংসের টুকরাগুলো ধুয়ে একটি বড় পাত্রে ঢেলে দিন এবং এক এক করে মশলা অর্থাৎ, দই, জিরা গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আদা-রসুন বাটা, আস্ত জিরা, পুদিনা পাতা কুচি ও লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিন।
এবার বিরিয়ানি তৈরি করার পাত্রটি চুল্লিতে বসিয়ে তাতে একটু ঘি ও পরিমাণমতো তেল দিন। তেল গরম হয়ে এলে তাতে তেজপাতা, লবঙ্গ, আস্ত এলাচ, দারুচিনি, জয়ত্রী ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিন। এবার এই ভাজার মিশ্রণটি অর্ধেক তুলে রাখুন একটি পাত্রে। এরপর এর মধ্যেই ম্যারিনেট করা মাংস কড়াইতে ঢেলে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিন। ২ মিনিট পর পরিমাণমতো অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে দিন মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নাড়বেন, নাহলে তলায় লেগে যেতে পারে। স্বাদ অনুযায়ী লবণ দিন।
১০ মিনিট পর মাংস সিদ্ধ হয়ে গেলে, তাতে ধুয়ে রাখা চাল ঢেলে দিন। এবার মাংসের সঙ্গে চাল মিশিয়ে নিন। চাল দেয়ার পর বেশি নাড়বেন না, এতে চাল ভেঙে যেতে পারে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। দেখবেন পানি শুকিয়ে গিয়ে চাল সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে কেওড়ার জল, বিরিয়ানির রং, তুলে রাখা ভাজা পেঁয়াজের মিশ্রণ ও বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিন। ব্যস, তৈরি আপনার সুস্বাদু মুরাদাবাদী চিকেন বিরিয়ানি।
- হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়েছে, কমেছে দাম
- রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ
- সৈয়দপুরে ৫ দোকানে আগুন, ক্ষতি ৩০ লাখ
- পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ করা হবে
- ই-কমার্স প্রতিষ্ঠান ২ মাসের মধ্যে নিবন্ধনের নির্দেশ
- প্রবাসীদের কল্যাণে ৪২৭ কোটি টাকার প্রণোদনা
- করোনায় ৬ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ২৯৪
- যে অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- দেশের কোনো মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই- পররাষ্ট্রমন্ত্রী
- কুড়িগ্রামে শত কৃষককে সম্মাননা
- আধুনিক ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি আরিফের
- ২০ প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিল ডু সামথিং ফাউন্ডেশন
- কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
- পীরগঞ্জের সহিংসতায় গ্রেপ্তার আরো ১
- ২ লাখ টাকা! লোভ না করে মালিক খুঁজে ফেরত দিলেন রিকশাচালক
- ভূরুঙ্গামারীতে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
- নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
- সন্ত্রাস ও জঙ্গি দমনে শেখ হাসিনা সরকার
- আজ দ্বিতীয় ডোজের টিকা পাবে সোয়া ৬৬ লাখ মানুষ
- ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকাদান
- ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করা’
- ২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিন শুক্র-শনি
- ডিমলায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
- মাদক নিয়ন্ত্রণে ভারতকে নতুন রুটের তথ্য দিল বাংলাদেশ
- মুজিববর্ষ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস শুরু
- সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে সরকারের
- বাংলাদেশ-ভারতের মধ্যে আরও তিন রেল সংযোগ চালু হচ্ছে
- ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে- প্রধানমন্ত্রী
- দেশের সব মানুষ পাবে নিরাপদ পানি
- মাল্টা চাষে সফল হতে চান মোস্তফা
- পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের `হৃৎপিণ্ড` চুল্লি উদ্বোধন
- পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী
- বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ: খাদ্যমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
- জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক দলের সমাবেশ-কর্মসূচি বন্ধ ঘোষণা
- ‘জিয়া শাসনামলে সশস্ত্রবাহিনীর কর্মকর্তা হত্যার বিচার হওয়া উচিত’
- মানবদেহে পরীক্ষার অপেক্ষায় বঙ্গভ্যাক্স
- স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
- সুস্থ-সুন্দর থাকতে মেনে চলুন ৫ নিয়ম
- যুক্তরাষ্ট্রে ৩৭ অঙ্গরাজ্যে পেঁয়াজ ফেলে দেওয়ার পরামর্শ
- সুরক্ষার কথা ভেবে হিলি স্থলবন্দরে মেডিক্যাল সেন্টার স্থাপিত হবে
- বঙ্গবন্ধু টানেল ঘিরে সাংহাইয়ের স্বপ্ন
- ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের বেশি ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন
- তিন যুগের স্থাপত্য বৈশিষ্ট্য সংবলিত দিনাজপুরের রাজবাড়ি
- প্রতিদিন টিকা পাবে ১২-১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থী


