পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩
Find us in facebook
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
শুক্রবার (১৭ মার্চ) তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। এ ধরনের সব অভিযোগও অস্বীকার করছে দেশটি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শিশুদের জোরপূর্বক ইউক্রেন থেকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট দফতরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লোভা-বেলোভার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকেই দেশটিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে।
শুক্রবার এক বিবৃতিতে নেদারল্যান্ডের হেগ-ভিত্তিক এ আদালত বলেছে, ‘জোরপূর্বক ইউক্রনের নাগরিকদের (শিশুদের) নিয়ে যাওয়া এবং রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চলগুলো থেকে জোরপূর্বক নাগরিকদের (শিশুদের) রাশিয়ার নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুতিনের বিরুদ্ধে। উপরেল্লিখিত অপরাধের সঙ্গে পুতিনের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি বিশ্বাস করার পর্যাপ্ত কারণ রয়েছে।’
বৃহস্পতিবার জাতিসংঘের সহযোগিতায় তৈরি করা একটি তদন্তে প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে বিস্তৃত মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া, যার মধ্যে রয়েছে জোরপূর্বক শিশুদের দেশান্তরিত করা। এ প্রতিবেদন প্রকাশের একদিন পরই রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আন্তর্জাতিক অপরাধ আদালত।
এদিকে, পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রসিকিউটর জেনারেল আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, ‘বিশ্ব একটি সংকেত পেয়েছে— রাশিয়া হলো একটি অপরাধী দেশ এবং এর নেতৃবৃন্দ এবং তাদের সহায়তাকারীদের তাদের সংঘটিত অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। এটি ইউক্রেন এবং আন্তর্জাতিক আইনের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’
- হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে যেসব বিষয়ে খেয়াল রাখবেন
- ছোট এই ক্যামেরা হার মানাবে ডিএসএলআরকেও
- দিনাজপুরে জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার
- বিরলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- লালমনিরহাটে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
- ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেস্কো
- হতীবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারী
- উপজেলা প্রশাসন স্কুলে পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ
- পীরগঞ্জে কৃষক লীগের সভা অনুষ্ঠিত
- রৌমারী উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
- পঞ্চগড়ে ১ লাখ ৬০ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
- পার্বতীপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত
- রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী
- দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ সময়
- আরও ৯ জনের করোনা শনাক্ত
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৭
- ভারত-বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায়
- দিনাজপুরে মাদক কারবারি আটক
- লালমনিরহাটে গরুর মাংস ৫৪০ টাকা কেজি
- অবশেষে শ্বশুরবাড়িতে ঠাঁই হলো ভারতীয় সেই তরুণীর
- বোদায় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা
- পীরগঞ্জে বীজ ও সার বিতরণ
- পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা বিষয়ক সেমিনার
- ডোমারে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন কর্ম পরিকল্পনা সভা
- ভুরুঙ্গামারীতে মোবাইল চোরাকারবারি আটক-২
- রংপুরে ‘জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- ৩৩৮ ওসি বদলিতে ইসির অনুমোদন
- পরীক্ষামূলক চলল বুড়িমারী এক্সপ্রেস ট্রেন
- বীরগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল ট্রাক
- রংপুর বিভাগের ৩৩ আসনে নৌকার মাঝি হলেন যারা
- দেবীগঞ্জে দীপাবলির রাতে আগুনে পুড়লো ৩ ঘর
- বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী
- রংপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৯
- পার্লামেন্ট জার্নাল সংসদীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
- বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রভাব নেই রংপুরে
- ‘বাস পুড়িয়ে ও মানুষের ওপর জুলুম করে ক্ষমতায় আসা যায় না’
- সুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
- সারাদেশে র্যাবের ৪৬০ টহল দল
- ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
- ছাগল খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
- রমেক হাসপাতালে ডায়ালাইসিস মেশিন বিকল
- নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ডাকসেবা অপরিহার্য: আইসিটি প্রতিমন্ত্রী
- বিয়ের আগের দিন বা রাতে বর-কনের যা করা উচিত নয়
- দিনাজপুরে মহিলা আওয়ামীলীগের মানববন্ধন
- সাগরে ৫০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে
- কুড়িগ্রামে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
- ঢাকা-কক্সবাজার পথে ট্রেনের টিকিট বিক্রি শুরু
- নির্বাচন কমিশনে অ্যাপ চালু, মুহূর্তেই জানা যাবে ভোটের খবর
- নীলফামারীতে ১৮টি বিদ্যালয়ে খেলনা উপকরণ বিতরণ



