লালমনিরহাটে গরুর মাংস ৫৪০ টাকা কেজি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
নিয়ন্ত্রণহীন দামের কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কাছে গরুর মাংস খাওয়া যেন বিলাসিতা। মাংসের দোকানগুলোও প্রায় ক্রেতাশূন্য। হাট-বাজারগুলোতে আগে প্রতিদিন ২-৪টি গরু জবাই করা হলেও এখন একটি গরু জবাই করেও বিক্রির জন্য অপেক্ষা করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন লালমনিরহাটের মাংস ব্যবসায়ীরা।
জবাই করার আগে গরু পিকআপভ্যানে তুলে গ্রামে ঘুরিয়ে মাইকিং করছেন তারা। এতে আকর্ষিত হচ্ছেন ক্রেতারাও। কদিন আগেও যে মাংস বিক্রি হয়েছে কেজি ৭০০-৮০০ টাকায়, এখন তা ৫৪০-৫৬০ টাকায় কিনছেন ক্রেতারা। কম দামে গরুর মাংস কিনে খুশি সাধারণ মানুষ।
সরেজমিনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা, সানিয়াজান, হাটখোলা, ঘুন্টিঘর, দইখাওয়া ও কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট, হাজরানীয়া ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা দোকানে মাইক লাগিয়ে বিক্রি করছেন গরুর মাংস। কম দামে মাংস কিনতে ক্রেতাদের ভিড় লেগে আছে। কালীগঞ্জ উপজেলার ভুল্যারহাট বাজারের কসাই ইসহাক আলী প্রথমে এ উদ্যোগ নেন। তিনি ৫৪০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছেন। হাতীবান্ধা উপজেলার বড়খাতা ভিতর বাজারের মাংস বিক্রেতা দুলাল হোসেন গত ১৫ দিন ধরে এ দামে মাংস বিক্রি করছেন। তবে পাঁচ কেজি বা তার বেশি নিলে ৫১০-৫২০ টাকা কেজি রাখছেন মাংস বিক্রেতারা।
বড়খাতা বাজারের মাংসবিক্রেতা দুলাল হোসেন বলেন, ‘আগে গরুর দাম বেশি ছিল তাই মাংসের দামও ছিল বেশি। এখন গরুর দাম কমে গেছে। তাই আমরা মাংসও কম দামে বিক্রি করছি। আমরা চাই সবাই যেন গরুর মাংস কিনে খেতে পারেন।’
গরুর মাংস কিনতে এসেছিলেন মো. অপু। তিনি বলেন, ‘আগে মাংসের দাম খুব বেশি ছিল তাই কিনতে পারেনি। এখন দাম কমছে তাই কয়েক কেজি কিনলাম।’
ভুল্যাহাটের মাংস ব্যবসায়ী রাকিবুল ইসলাম, ‘বাজার থেকে ভালোমানের গরু কিনে ৫৪০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছি। আগে মাংসের দাম বেশি ছিল তাই বিক্রি কমে গেছে। এখন দাম কমায় বিক্রি বেড়েছে।’
হাতীবান্ধা উপজেলার বড়খাতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বড়খাতা বাজারের মাংস ব্যবসায়ীরা যাতে সুস্থ গরু জবাই করেন সে বিষয়টি তদারকি করা হচ্ছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসানবলেন, হাট-বাজারগুলোতে মাংসের দাম কমে গেছে। ৬০০ টাকার ওপরে কেউ মাংস বিক্রি করতে পারবেন না।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


