পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ মার্চ ২০২৪
Find us in facebook
রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপনের ওপর গুলিবর্ষণের পেছনে তিনটি কারণের কথা জানিয়েছে পুলিশ। এগুলো হলো– বিভিন্ন পরিবহন থেকে আদায় করা চাঁদার ভাগবাটোয়ারা, চাঁদা আদায়ে জড়িত এক কর্মীকে বদলি ও দু’জনকে বরখাস্তের ঘটনা।
এসব ঘটনার ক্ষোভ থেকে হত্যার উদ্দেশ্যে লিপনের ওপর গুলি চালানো হয়। গ্রেপ্তার চারজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের বরাতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত ১৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে নগরীর কামারপাড়ায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সৈয়দ আফতাবুজ্জামান লিপনের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ছোড়ে দুর্বৃত্তরা। তিনি অল্পের জন্য বেঁচে গেলেও গাড়ির ক্ষতি হয়। পরদিন তিনি মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ঘটনাটির তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। পাশাপাশি নানাদিক বিশ্লেষণ করে চারজনকে গ্রেপ্তার করে।
এরা হলো– নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ার কাওছার আলী (৪৩), ধাপ চেকপোস্ট হাজি কলোনির আসাদুল ইসলাম সুমন (৩৮), ধাপ শ্যামলী লেনের আহসান হাবীব মিলন (৩৫) ও ধাপ শিমুলবাগের হান্নান মিয়া বাবু (৩০)।
আরএমপির উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, রংপুর নগরীর ধাপ এলাকায় স্বপ্ন শপিংমলের সামনে একটি মাইক্রোবাস স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে মোটর মালিক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ পেয়ে মালিক সমিতির কর্মী কাওছার আলীকে বাস টার্মিনাল থেকে মেডিকেল মোড়ে বদলি করা হয়। এ ছাড়া আসাদুল ইসলাম সুমন ও আহসান হাবীব মিলনকে বরখাস্ত করা হয়। এ ঘটনার জন্য তারা সন্দেহ করেন আফতাবুজ্জামান লিপনকে। চাঁদাবাজি বজায় রাখা ও ভাগবাটোয়ারায় আধিপত্য ধরে রাখার উদ্দেশ্যে তারা লিপনকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী তাঁর চলাফেরার ওপর নজরদারি শুরু করে।
১৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ঢাকা বাসস্ট্যান্ডে নিজ গাড়িতে ছিলেন আফতাবুজ্জামান লিপন। বিষয়টি আসাদুল ইসলাম সুমনের কাছ থেকে জানতে পেরে সেখানে এসে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে কাওছার আলী। পরে সে হান্নান বিন বাবুর মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ জানায়, এই তিনজনই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা রিমান্ডে স্বীকার করেছে।
উপকমিশনার আবু মারুফ হোসেনের ভাষ্য, মোটর মালিক ও শ্রমিকদের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই লিপনের ওপর গুলিবর্ষণ করা হয়। এখনও তারা রিভলবারটি উদ্ধার করতে পারেননি। এ জন্য গ্রেপ্তার ব্যক্তিদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।
- চিলমারীরতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- হারিয়ে যাচ্ছে লালঘাড় পেঙ্গা পাখি
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
- চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩
- পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
- অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
- সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
- কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
- পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১
- টেলিস্কোপ তৈরি করলো রাজারহাটের ফারাবী
- আপনি কি ঘুমের ভেতরে কথা বলেন?
- আইপিএলে পান্ডিয়াদের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ!
- শাবনূরের বিকল্প নেই: ডিপজল
- অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, শরিয়ত কী বলে?
- টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
- প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী
- সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
- গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
- দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
- গরম আরো বাড়ার শঙ্কা
- প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
- নিষিদ্ধ যানে সড়কে মৃত্যুর মিছিল
- মে মাসে ৪৪ ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা
- সম্মানী বাড়ছে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের
- প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া
- ‘শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
- লালমনিরহাটে বাংলাদেশ কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- দিনাজপুর জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি
- ইসরায়েলের হামলাকে স্বীকার করছে না ইরান
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
- ঢাকায় ইসরায়েলের বিমান



