পরীক্ষামূলক চলল বুড়িমারী এক্সপ্রেস ট্রেন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরীক্ষামূলকভাবে চলল প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস।
এর আগে গত ১৯ নভেম্বর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য তিনটি কোচ লালমনিরহাট স্টেশনে পৌঁছায়। ট্রেনটি চালু হলে আরো এক ধাপ এগিয়ে যাবে লালমনিরহাট।
স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগে তেমন কোনো আন্তঃনগর ট্রেন ছিল না। বিগত সরকারের আমলে লালমনি এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন পায় জেলাবাসী। যা একটি মাত্র রেক (ইঞ্জিন) দিয়ে সকাল ১০টা ৪০ মিনিটে লালমনিরহাট স্টেশন ছেড়ে মধ্যরাতে ঢাকায় পৌঁছে পুনরায় একই রেকে ফিরে আসে। ফলে রাত্রিকালীন আন্তঃনগর ট্রেন সুবিধা বঞ্চিতই ছিল লালমনিরহাট। দীর্ঘ প্রায় ১০০ কিলোমিটার লম্বা এ জেলার এক কর্ণারে জেলা সদর। ফলে শহরের লোকজন লালমনি এক্সপ্রেসের সুবিধা পেলেও বাকি ৪টি উপজেলা ও বুড়িমারী স্থলবন্দর তথা ভারতগামী পাসপোর্টধারী যাত্রীরা বঞ্চিত হয়ে আসছিল। তাছাড়া দিনে আন্তঃনগর থাকলেও ছিল না রাত্রিকালীন কোনো আন্তঃনগর ট্রেন।
এ কারণে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সীমান্তবর্তী উপজেলা পাটগ্রামের বুড়িমারী স্টেশন থেকে একটি আন্তঃনগর ট্রেন। এতে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী এবং বুড়িমারী স্থলবন্দরের ব্যবসা বাণিজ্যের পথ সুগম হবে। জেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাট সফরে এসে জনসভায় ভাষণে বুড়িমারী থেকে সরাসরি ঢাকার যোগাযোগ স্থাপনে একটি আন্তঃনগর ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অবশেষে সেই স্বপ্ন পূরণে গত ১৯ নভেম্বর সর্বপ্রথম এ ট্রেনের তিনটি কোচ লালমনিরহাট রেলওয়ে স্টেশনে পৌঁছে। একে একে সব কোচ ও ইঞ্জিন পৌঁছালে বুধবার বিকেলে পরীক্ষামূলকভাবে চলে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। সেখান থেকে পুনরায় ফেরে এই ট্রেন।
লালমনিরহাট রেলওয়ে সূত্রে জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু করতে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সব কোচ ও ইঞ্জিন পৌঁছায় পরীক্ষামূলকভাবে চলাচল করেছে। ইন্দোনেশিয়ান একটি মাত্র ইঞ্জিনে চলবে এই ট্রেন। ট্রেনটি আপাতত লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বুড়িমারী স্থলবন্দর তথা বাকি ৪ উপজেলার যাত্রীদের জন্য আপাতত শাটল ট্রেন যুক্ত থাকবে। পরবর্তীতে ডাবল ইঞ্জিন হলে এটি বুড়িমারী স্টেশন পর্যন্ত বর্ধিত করা হবে। ট্রেনটি লালমনিরহাট স্টেশন থেকে রাত ৯টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তা নিশ্চিত না হলেও উদ্বোধন করতে রেলভবনে প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
লালমনিরহাট রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ জাহাঙ্গীর আলম জানান, প্রয়োজনীয় কোচ এবং ইঞ্জিন পৌঁছায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচল করেছে। উদ্বোধনী দিনক্ষণ চূড়ান্ত না হলেও খুব দ্রুতই ট্রেনটি যাত্রা শুরু করবে।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


