• শুক্রবার ০১ মার্চ ২০২৪ ||

  • ফাল্গুন ১৭ ১৪৩০

  • || ১৯ শা'বান ১৪৪৫

সর্বশেষ:
পুলিশকে বন্ধু হিসেবে জনগণের পাশে থাকতে হবে: রাষ্ট্রপতি চিকিৎসকদের দায়িত্ব নিয়ে সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী রোজায় বড় ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কাউনিয়ায় ভুট্টা গাছের সঙ্গে শত্রুতা

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় লুৎফর রহমান (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর পীরজাবাদ প্রাইম মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান নীলফামারী জেলার নিউ বাবুপাড়া গ্রামের আকবর আলী’র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লুৎফর রহমান পেশাগত কাজে রংপুর নগরী থেকে বদরগঞ্জের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। তিনি প্রাইম মেডিকেল কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, নিহতের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Place your advertisement here
Place your advertisement here